মহামারীর মতই কঠিন সময় আমরা সকলেই যেন এক অস্থির ও অনিশ্চিত ভবিষ্যতের মধ্য দিয়ে চলেছি। সকলের মনেই হাজারটা প্রশ্ন এবং হাজারটা দুশ্চিন্তা পেয়ে বসেছে। ফলে এর প্রভাব যেমন মনে পড়ছে তেমনই শরীরেও পড়ছে। তবে কিছু সাধারণ অভ্যেস আমরা যদি সারা বছরই মেনে চলি তাহলে হয়তো কোনো রোগ আমাদের ধারে কাছে ঘেঁষতে পারবে না।
র
‘জিয়াউর রহমানের হত্যার রাজনীতি দেশের ইতিহাসে একটি কালো অধ্যায়’ উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ক্ষমতা নিষ্কণ্টক করতে খুনতন্ত্র কায়েম করেছিলেন তিনি। ড. হাছান বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার সাথে যুক্ত জিয়াউর রহমান রাষ্ট্রক্ষমতা দখলের পর ক্ষমতাকে নিষ্কণ্টক করতে সশস্ত্রবাহিনীর হাজার হাজার জওয়ান ও অফিসারকে হত্যা করে খুনতন্ত্র কায়েম করেছিলেন।
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির বিলুপ্ত অর্থ সম্পাদক মুফতি মনির হোসেন কাসেমীর আবারো তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রাজধানীর পল্টন থানায় দায়ের করা মামলায় রবিবার (৩০ মে) ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান মোহাম্মদ নোমান এ রিমান্ড মঞ্জুর করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী প্রজন্মের সবুজ ভবিষ্যত গড়ার জন্য সম্মিলিত প্রচেষ্টা এবং কর্মমুখী পদ্ধতির আহ্বান জানিয়েছেন। তিনি পি৪জি শীর্ষ সম্মেলনে এই আহ্বান জানান। সম্মেলনে তিনি সবুজতর ভবিষ্যতের জন্য তিন দফা পরামর্শ প্রদান করেন। তিনি বলেন, ‘আগামী প্রজন্মের সবুজ ভবিষ্যতের জন্য আমাদের পি৪জি সম্মেলনে অংশগ্রহণকারী নেতৃবৃন্দের আরো নিবিড় ভাবে কাজ করা উচিত।’
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের বলদিয়া গ্রামে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (৩০ মে) ৩টার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
যশোর প্রতিনিধি: যশোরে আদালতে যাওয়ার পথে আইনজীবীর কাছ থেকে রাজু বিশ্বাস ওরফে টুটু (৩৫) নামে এক হত্যা মামলার আসামিকে দুর্বৃত্তরা ছিনিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ করা হচ্ছে। আজ সকাল সাড়ে দশটার দিকে জেলা জজ কোর্টের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে বলে জানানো হয়েছে। তবে পুলিশ বলছে, তারা এ বিষয়ে কিছু জানে না।
পাবনা প্রতিনিধি: খুলনা বিভাগের ছয় জেলার বাংলাদেশি নাগরিকরা ভিসা ছাড়াই সীমান্ত অতিক্রম করতে বাংলাদেশ ও ভারতের মধ্যে কয়েকটি পয়েন্ট ব্যবহার করে আসছে। ছয়টি সীমান্ত জেলা হল-যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা, কুষ্টিয়া, মেহেরপুর এবং চুয়াডাঙ্গা।
রাজবাড়িতে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি বিরোধী এবং ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা করেন আদালত। রবিবার (৩০ মে) জেলার খানগঞ্জ পুরাতন বাজারে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের একটি দল।
ইবি প্রতিনিধি: বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দোয়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ মে) বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ডানপন্থী ও জাতীয়তাবাদী শিক্ষকদের সংগঠন সাদা দল এর আয়োজন করে।
পাবনা প্রতিনিধি: পাবনায় হিজড়া জনগোষ্টির জীবনমান উন্নয়নে দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। রবিবার (৩০ মে ) পাবনা জেলা সমাজ সেবা কার্যালয়ে জেলা সমাজ সেবার আয়োজনে ১২ দিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ।