করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে ঠিক যে নাটকীয়ভাবে ভারতে সংক্রমণ বেড়েছিল, এখন কমার ক্ষেত্রেও সেই একই ধারা দেখা যাচ্ছে।
র
২০০২ সালে সাতক্ষীরায় তৎকালীন বিরোধী দলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় সাজাপ্রাপ্ত জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবদুস সাত্তারসহ সাতজনকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করে চেম্বার জজ আদালতের দেয়া আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তি অন্তর্ভুক্তির লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৫ হাজার ৩৩৫জন
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন তার বাগদত্তা ক্যারি সিমন্ডসকে ওয়েস্টমিনিস্টার ক্যাথেড্রালের এক গোপন অনুষ্ঠানে বিয়ে করেছেন বলে যুক্তরাজ্যের গণমাধ্যমগুলোতে খবর বেরিয়েছে।
আজ রবিবার মধ্যরাতে দেশে আসছে জাতিসংঘের টিকাজোট কোভ্যাক্স থেকে পাওয়া ফাইজার বায়োএনটেকের টিকার এক লাখ ৬২০ ডোজ । স্বাস্থ্য অধিদপ্তরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০) রাজধানীর শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ ছয় ডাকাত আটক করেছে। এসময় তাদের কাছ থেকে দু’টি ওয়ানশুটার গান, তিন রাউন্ড অ্যামুনেশন (গুলি), চারটি সুইস গিয়ার চাকু, দু’টি ছোরা, একটি মোটরসাইকেল, ৮টি মোবাইল ফোন ও নগদ ৪৮৫ টাকা জব্দ করা হয়।
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সাবেক প্রধান খালেদ মিশাল হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়নি বরং ফিলিস্তিনের চূড়ান্ত স্বাধীনতা অর্জন পর্যন্ত ‘শোর্ড অব কুদস’ লড়াই অব্যাহত থাকবে।
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে থমকে আছে গোটা বিশ্ব। এই ভাইরাসে প্রতিদিন আক্রান্ত হচ্ছে লাখের বেশি মানুষ আর মৃত্যুর কোলে ঢলে পড়ছে কয়েক হাজার মানুষ।
ভিয়েতনামে নতুন এক ধরনের হাইব্রিড করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, করোনার ভারতীয় ও যুক্তরাজ্যের ধরন মিলে এটি তৈরি হয়েছে।
নেত্রকোনায় নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি বিক্রয়ের দায়ে জরিমানা করেছে ভ্রাম্যমান আদলত। শনিবার (২৯ মে) জেলার আটপাড়া উপজেলার মুনসুরপুর বাজারে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ির বিরুদ্ধে অভিজান পরিচালনা নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নারায়ণ চন্দ্র বর্মন।