র

পরিস্থিতি বুঝে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

পরিস্থিতি বুঝে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতি বুঝে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। রোববার সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এর আগে বুধবার শিক্ষামন্ত্রী দীপু মনি করোনা সংক্রমণের কারণে আগামী ১২ জুন পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর ঘোষণা দেন। তিনি বলেন, পরিস্থিতি অনুকূলে থাকলে ১৩ জুন খোলা হবে শিক্ষাপ্রতিষ্ঠান।

রাজবাড়িতে ৩ লক্ষ শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি জব্দ

রাজবাড়িতে ৩ লক্ষ শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি জব্দ

রাজবাড়ি প্রতিনিধি: রাজবাড়ির পাংশায় ভ্রাম্যমান আদালত ও ভোক্তা অধিকারের যৌথ অভিযানে ৩ লক্ষ শলাকা বিড়ি জব্দ করা হয়েছে। এসময় বেশ কয়েকটি দোকন মালিককে জরিমানা করা হয়। 

রাজবাড়িতে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি বিরুদ্ধে অভিযান, জরিমানা

রাজবাড়িতে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি বিরুদ্ধে অভিযান, জরিমানা

রাজবড়িতে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার (২৮ মে) বিকেলে জেলার বালিয়াকান্দি উপজেলায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাবিবুল্লাহ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় একটি বিড়ি মালিককে জরিমানা করা হয়।

দেশে করোনায় একদিনে ৩৪ জনের মৃত্যু

দেশে করোনায় একদিনে ৩৪ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৪ জনের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৫৮৩ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা পজিটিভ হয়েছেন আরও ১ হাজার ৪৪৪ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৯৮ হাজার ৮৩০ জন।

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে কুবিতে আন্দোলন

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে কুবিতে আন্দোলন

কুবি প্রতিনিধিঃ শিক্ষামন্ত্রীর সিদ্ধান্তকে প্রত্যাখান করে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে প্রতিবাদ সমাবেশ ও গণস্বাক্ষর গ্রহণ কর্মসূচি পালন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা।

চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতলো চেলসি

চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতলো চেলসি

কেই হাভার্টজের একমাত্র গোলে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ম্যানচেস্টার সিটিকে ১-০ ব্যবধানে পরাজিত করে শিরোপা জিতেছে চেলসি। পোর্তোর এস্তাদিও ডো ড্রাগাওর মাঠে অনুষ্ঠিত ফাইনালে বিরতির তিন মিনিট আগে জয়সূচক গোলটি করেন জার্মান তারকা হাভার্টজ।

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে ঢাবি অধিভুক্ত সাত কলেজের মানববন্ধন

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে ঢাবি অধিভুক্ত সাত কলেজের মানববন্ধন

আগামী ১ জুনের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে সশরীরে পরীক্ষা গ্রহণ ও ক্লাস শুরু করার দাবিতে মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা।

শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক হল খোলার দবিতে ঢাবিতে বিক্ষোভ

শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক হল খোলার দবিতে ঢাবিতে বিক্ষোভ

স্বাস্থ্য বিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান ও আবাসিক হল খুলে দেয়ার দাবিতে ছাত্র-শিক্ষক সমাবেশ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।