মানুষ নাড়ির টানে বাড়ি ফিরবেই সেটা ঈদের আগে হোক বা ঈদের পরদিন হোক। মানুষের বাড়ি ফেরা যেন এবার শেষ হচ্ছে না।
র
পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে বৃহস্পতিবার রাতে (ঈদের চাঁদ রাতে) সুলতানা জাহান শিমু নামে এক মহিলার গলায় অস্ত্র ঠেকিয়ে সোয়া দুই ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়েছে। বৃহস্পতিবার রাত ২টার দিকে ঈশ্বরদী উপজেলা সড়কের দরিনারিচা এলাকার পুরাতন চামড়া গুদামের পেছনে এ ঘটনা ঘটে।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আমাদের চার পাশে অসহায় ও বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর জন্য সর্বোত্তম চেষ্টা চালাতে সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ঈদ-উল-ফিতর আমাদেরকে এই আত্মশুদ্ধি ও আত্ম সংযমের শিক্ষা দেয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে যুদ্ধাহত ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন। তিনি রাজধানীর মোহাম্মদপুরস্থ গজনবী রোডস্থ যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে (মুক্তিযোদ্ধা টাওয়ার-১) বসবাসরত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাগণকে ফলমূল ও মিষ্টান প্রেরণ করেন।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ১০২ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরও ৮৪৮ জনের দেহে।
সংবিধান ও মানবাধিকার লংঘন করে সরকার কর্তৃক জনগণের ওপর পুলিশকে লাঠিপেঠার নির্দেশ ও বিচারিক ক্ষমতা প্রয়োগের ক্ষমতা প্রদানের উদ্যোগের খবর প্রকাশের পর জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।
যশোর প্রতিনিধি: যশোর কালেক্টরেট ভবনের জেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ে অগ্নিকানণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৪ মে) সকাল ৭টার দিকে বদ্ধ ঘরে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
গত ৫ দিন ধরে ভারতে দৈনিক করোনা সংক্রমণ সাড়ে ৩ লক্ষের আশপাশেই রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩ লক্ষ ৪৩ হাজার ১৪৪ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৪০ লক্ষ ছাড়িয়ে গেল। গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ৪ হাজার জনের। এ নিয়ে টানা তিন দিন দৈনিক মৃত্যু ৪ হাজার ছুঁয়েছে।
গাজা উপত্যকায় বিমান হামলার পাশাপাশি এবার স্থল বাহিনীর হামলা শুরু করেছে ইসরাইল। এছাড়া হামাসের প্রতিশোধমূলক হামলার আশঙ্কায় সীমান্তের কয়েক মাইলের মধ্যে থাকা সবাইকে বাংকারে ঢুকে পড়ার নির্দেশ দিয়েছে কর্মকর্তারা।
আজ পবিত্র ঈদুল ফিতর। দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর মুসলমানদের সবচেয়ে বড় ধর্মী উৎসব ঈদুল ফিতর পালিত হয়েছে। করোনা মহামারির পর এবার তৃতীয় ঈদ উদযাপন করলো বিশ্ব। দেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের ৫ টি জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে মহামারি করোনাভাইরাস থেকে মুক্তি এবং ফিলিস্তিনিদের জন্য বিশেষ দোয়া করা হয়।