দেশে করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (১৬ মে) এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
র
সবাইকে জন সমাগম এড়িয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আগামী ১৭ মে আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস। এই দিবসকে ঘিরে দর্শক চাহিদা মেটাতে আরো একবার টিভি পর্দায় ফিরে এলো ডকুড্রামা ‘হাসিনা: এ ডটার’স টেল।
করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকার চলমান লকডাউন (বিধিনিষেধ) আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এমন পরিস্থিতিতে পূর্বঘোষিত ২৩ মে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ১২৪ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরও ২৬১ জনের দেহে। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৭৯ হাজার ৭৯৬ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯৬৪ জন।
ভারতে মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মেজো ভাই অসীম ব্যানার্জি। করোনা বা কোভিড-১৯ রোগে আক্রান্ত হওয়ার পর মাস খানেক ধরে তার চিকিৎসা চলছিল।
দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়লে ও রাতের তাপমাত্রা সামান্য বাড়বে। অন্যদিকে, যশোর ও খুলনা অঞ্চলের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আরো বাড়তে পারে।
গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলা অব্যাহত রয়েছে। আজ শনিবার পঞ্চম দিনের হামলায় একটি উদ্বাস্তু শিবিরও টার্গেট করে ইসরাইলি বাহিনী। এতে অন্তত ১০ ফিলিস্তিনি নিহত হয়।
ফের ‘লকডাউন’ পশ্চিমবঙ্গ রাজ্যে। আগামী দু’সপ্তাহ অর্থাৎ আগামীকাল সকাল ৬টা থেকে ১৬ মে থেকে ৩০ মে সন্ধ্যা ৬টা পর্যন্ত সব বন্ধ রাজ্যে
পাবনা প্রতিনিধি: অবশেষে নিখোঁজের দু’দিন পর কানিজ ফাতিমার মৃতদেহ পাওয়া গেল একটি ক্যানেলের কচুরিপানার মধ্যে। শনিবার (১৫ মে) সকাল সাড়ে দশটার দিকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।