সাতক্ষীরায় মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তৌহিদুল ইসলাম (১৬) ও রিয়াজ মোড়ল (১৮) নামের ২ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
র
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে থমকে আছে গোটা বিশ্ব। এই ভাইরাসে প্রতিদিন আক্রান্ত হচ্ছে লাখের বেশি মানুষ আর মৃত্যুর কোলে ঢলে পড়ছে কয়েক হাজার মানুষ।
করোনা মহামরির কারণে বন্ধ থাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ২৯ মে পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। শনিবার (১৫ মে) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
ইতিহাস গড়ল চীন। শনিবার (১৫ মে) স্থানীয় সময় গভীর রাতে মঙ্গলপৃষ্ঠে অবতরণ করল বেজিংয়ের মঙ্গলযান তিয়ানওয়েন-১ এর জুরং নামের রোভার। লাল গ্রহে তাদের প্রথম অভিযানেই এই সাফল্য নিঃসন্দেহে মহাকাশ অভিযানে বিশ্বের প্রথম সারির দেশগুলির পাশেই বসিয়ে দিল চীনকে। প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি থেকেই মঙ্গলের কক্ষপথে পাক খাচ্ছে এই মহাকাশযান।
নাক সিঁটকোলেন তো? হ্যাঁ, এটা হওয়াটাও স্বাভাবিক। কিন্তু রেজাল্টটি পাওয়ার পর আমাদের ধন্যবাদ দিতেই হবে এটাও বলে রাখলাম। এমন টোটকা যা বাড়িতেই সবার থাকে। রান্নায় বা গরম ভাতে তার ব্যবহার হলেও এবার সেখান থেকে একটু ঘি যাক আপনার চুলেও। ত্বকের পাশাপাশি চুলের যত্ন নিতেও কিন্তু ভুলবেন না এই সময়ে।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম অত্যাধুনিক ঢাকা গড়তে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন। শনিবার (১৫ মে) গুলশানের নগর ভবনে সাংবাদিকদের সাথে দ্বিতীয় মেয়াদে দায়িত্বভার গ্রহণের বর্ষপূর্তি এবং পবিত্র ঈদ-উল-ফিতর পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে ডিএনসিসি মেয়র একথা বলেন।
ইসরায়েলি সেনাবাহিনী আল-জাজিরাসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমের একটি ভবন বোমা মেরে গুড়িয়ে দিয়েছে। শনিবার (১৫ মে) গাজা উপত্যকায় এ হামলা চালায় দখলদার বাহিনী। ভবনটিতে আল-জাজিরা, মিডল ইস্ট আই, অ্যাসোসিয়েটেড প্রেস ও অন্য আরও কয়েকটা সংবাদমাধ্যমের কার্যালয় ছিল।
সরে যেতে এক ঘণ্টার আল্টিমেটাম দিয়ে ফিলিস্তিনের গাজায় আলজাজিরা, এপি, মিডল ইস্ট আইসহ বিভিন্ন আন্তর্জাতিক এবং স্থানীয় গণমাধ্যমের ব্যবহার করা একটি ভবনে হামলা করেছে ইসরাইল।
সকাল থেকে সূর্যের প্রখরতা ছিল একটু বেশি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছিল তাপও। স্পষ্টতই ধারণা করা যাচ্ছিল, রাজধানীতে ফের তাপপ্রবাহ ফিরে আসছে। তবে দুপুর গড়িয়ে বিকেল হতেই আকাশজুড়ে ছেয়ে যায় কালো মেঘ। নেমে আসে অঝোর ধারায় বৃষ্টি।
গত বছর করোনাভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই বেড়ে গিয়েছিল মাল্টিভিটামিনের চাহিদা। ওষুধের দোকানে এক সময় হাহাকার শুরু হয়েছিল এর খোঁজে। অনেকেই প্রয়োজনের বাইরে গিয়েও বাড়িতে জমিয়ে রাখছিলেন এই ভিটামিন। কারণ অনেকেরই ধারণা হয়েছিল, মাল্টিভিটামিন খেলে করোনা সংক্রমণ হবে না।