জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে র্যাগিংয়ের দায়ে বিভিন্ন বিভাগের ১১ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বহিষ্কারের বিষয়টি গণমাধ্যমকে জানান।
র
পাবনা প্রতিনিধি: ৩০ জানুয়ারি পাবনা পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর সমর্থকরা মিছিল করারর সময় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস ভাংচুরকে কেন্দ্র করে চরম উত্তজনা ছড়িয়ে পড়েছে।
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ এবং করোনার নতুন ধরণে বিপর্যয়ের দিকে বিশ্ব। ইতমেধ্যে করোনার নতুন ধরণ বিশ্বের প্রায় ৭০ টি দেশে ছড়িয়ে পড়েছে।
ক্ষমতা শেষ হওয়ার কিছু দিন আগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছিলেন।
দেশের ৯ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। জেলাগুলো হলো- ময়মনসিংহ, কুমিল্লা, দিনাজপুর, কুষ্টিয়া, হবিগঞ্জ, রাঙামাটি, ঝিনাইদহ, জামালপুর ও ভোলা।
তিউনিশিয়ার পিপলস মুভমেন্ট দলের নেতা জহির আল-মাগজাভি বলেছেন, তার দেশের প্রেসিডেন্ট কায়িস সাইদকে হত্যার যে ব্যর্থ প্রচেষ্টা চালানো হয়েছে তার পেছনে ইসরাইল থাকতে পারে।
পাবনা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণা চালানোয় পাবনা সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান শেখ ও সাধারণ সম্পাদক আরমান হোসেনকে বহিষ্কার এবং উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
পাবনা পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী আলী মর্তুজা বিশ্বাস সনির পক্ষে কাজ না করে স্বতন্ত্র প্রার্থী জেলা যুবলীগের সাবেক যুবলীগের সভাপতি শরীফ উদ্দিন প্রধানের পক্ষে নির্বাচনে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করায় দলের জেলা কমিটির ১৮ জন গুরুত্বপূর্ণ নেতাকে কারণ দর্শানো নোটিশ পাঠিয়েছে জেলা আওয়ামীলীগ।
ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি ও সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির হৃদযন্ত্রে আরও দু’টি স্টেন্ট বসানো হলো। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) অ্যাপোলো হাসপাতালে ভারতের বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠীর তত্ত্বাবধানে অ্যাঞ্জিওপ্লাস্টি সম্পন্ন হয়।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া এলাকায় ইপিজেডে গার্মেন্টের মালামাল কেনাবেচা ও লেবার সরবরাহের কাজকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাতজন আহত হয়েছেন।