র

মাতামুহুরীতে তিন জনকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ কোস্ট গার্ডের বিরুদ্ধে

মাতামুহুরীতে তিন জনকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ কোস্ট গার্ডের বিরুদ্ধে

কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলার বদরখালীতে আক্তার মাঝি, তানভীর ও রুকন উদ্দিন নামে তিন স্থানীয় বাসিন্দাকে রাতের আঁধারে তুলে নিয়ে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ উঠেছে কোস্ট গার্ডের বিরুদ্ধে।

এ ঘটনার প্রতিবাদে এবং আটককৃতদের অবিলম্বে মুক্তির দাবিতে বুধবার বিকালে চকরিয়া আদালত চত্বর ও উপজেলা পরিষদ প্রাঙ্গণে পরিবার ও এলাকাবাসী যৌথভাবে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন পালন করেন।

বিশ্বের সেরা ৫০০ শহরের তালিকায় নেই ঢাকা

বিশ্বের সেরা ৫০০ শহরের তালিকায় নেই ঢাকা

বিশ্বের শহরগুলো যখন স্বাস্থ্যসেবা, গণপরিবহন, নগর ব্যবস্থাপনা ও জীবনযাত্রার মান উন্নয়নে এগিয়ে যাচ্ছে, তখন বাংলাদেশের রাজধানীসহ অন্যান্য শহরগুলো হাঁটছে উঠটো পথে। একের পর এক আন্তর্জাতিক বাসযোগ্যতা সূচকে পিছিয়ে পড়ছে বাংলাদেশের শহরগুলো। শুধুমাত্র বিশাল অট্টালিকা কিংবা বড় অবকাঠামো কোনো শহরকে বাসযোগ্য উন্নত শহর হিসেবে গড়ে তুলতে পারে না।

গাজা যুদ্ধের তিন বছর: হারিয়ে গেছে স্বাভাবিক জীবনের ছন্দ

গাজা যুদ্ধের তিন বছর: হারিয়ে গেছে স্বাভাবিক জীবনের ছন্দ

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর গাজায় শুরু হয় ব্যাপক ইসরায়েলি সামরিক অভিযান। এরপর প্রায় তিন বছর ধরে চলা বিমান ও স্থল হামলায় অবরুদ্ধ উপত্যকার বিস্তীর্ণ এলাকা পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বাড়িঘর, সড়ক, হাসপাতাল ও অন্যান্য অবকাঠামোর বড় অংশই আজ নিশ্চিহ্ন। এদিকে ইসরায়েলে নির্বাচনের তোড়জোড়ের মধ্যেই গতকাল হামলার তৃতীয় বার্ষিকী পালন করা হয়।

চট্টগ্রামে নগর ভবনে শীর্ষ সন্ত্রাসী বগাকে গ্রেপ্তারে বাধা দেওয়ার অভিযোগ পুলিশের

চট্টগ্রামে নগর ভবনে শীর্ষ সন্ত্রাসী বগাকে গ্রেপ্তারে বাধা দেওয়ার অভিযোগ পুলিশের

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নগর ভবনে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও কিশোর গ্যাং লিডার ওয়াকিল হোসেন ওরফে বগাকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশ বাধার মুখে পড়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে নগরের টাইগারপাস এলাকায় এ ঘটনা ঘটে। তবে নগর ভবনে বগার উপস্থিতি এবং তাকে গ্রেপ্তারে মেয়রের হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করেছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। 

খুলনায় সাব-রেজিস্ট্রারকে অপহরণ, খতিয়ে দেখছে পুলিশ

খুলনায় সাব-রেজিস্ট্রারকে অপহরণ, খতিয়ে দেখছে পুলিশ

খুলনা নগরীর কেডি ঘোষ রোডে সদর সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের সাব-রেজিস্ট্রার তন্ময় কুমার মণ্ডলকে অপহরণের ঘটনা ঘটে। তবে কয়েক ঘণ্টার মধ্যে তাকে আবার ফিরে আসতে দেখা যায়।

হরমুজের ভৌগলিক স্থানাঙ্ক নিয়ে সমঝোতায় ইরান-ওমান

হরমুজের ভৌগলিক স্থানাঙ্ক নিয়ে সমঝোতায় ইরান-ওমান

হরমুজ প্রণালি দিয়ে প্রবেশ ও বেরিয়ে যাওয়া জাহাজগুলোর জন্য নির্ধারিত ‘নিরাপদ’ চলাচলের পথের ভৌগলিক স্থানাঙ্ক নিয়ে একমত হয়েছে তেহরান ও মাস্কাট। বুধবার (৭ অক্টোবর) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ তথ্য নিশ্চিত করেনছেন।

বিচারকের নির্দেশে কচুয়ায় বসতঘর ফিরে পেলেন ভুক্তভোগী নারী

বিচারকের নির্দেশে কচুয়ায় বসতঘর ফিরে পেলেন ভুক্তভোগী নারী

চাঁদপুরের কচুয়ায় বসতবাড়িতে ঢুকে এক নারীকে ২ লাখ ৫০ হাজার টাকা চাঁদা দাবির পাশাপাশি মারধর ও গলায় চাপ দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে দুই ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। আসামিরা ওই নারীর ঘরের দরজায় দুটি তালা মেরে ঘর থেকে বাহির করে দেয়। মামলাটি আমলে নিয়ে বিচারক পুলিশের মাধ্যমে ওই নারীর বসতঘরের তালা খুলার ব্যবস্থা করেন।

সুন্দরবন সুরক্ষা কমিটির সভাপতিকে হত্যার হুমকি

সুন্দরবন সুরক্ষা কমিটির সভাপতিকে হত্যার হুমকি

সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরা ও হরিণ শিকারে বাঁধা দেয়ায় হত্যার হুমকি পেয়েছেন বলে দাবি করেছেন বনবিভাগের চাঁদপাই রেঞ্জের কো-ম্যানেজমেন্ট কমিটির (সুন্দরবন সুরক্ষা কমিটি) সভাপতি মো. ফারুক হাওলাদার। এ ঘটনায় তিনি মোংলা থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেছেন।

কুষ্টিয়ায় এক ঘণ্টায় কুকুরের কামড়ে হাসপাতালে ৩৩ রোগী

কুষ্টিয়ায় এক ঘণ্টায় কুকুরের কামড়ে হাসপাতালে ৩৩ রোগী

কেউ যাচ্ছিলেন বাসায়, কেউবা ঘুরছিলেন রাস্তায়। এমন সময় একটি কুকুরের কামড়ে শিশু, নারী ও পুরুষসহ অন্তত ৩৩ জন আহত হয়ে কুষ্টিয়ার কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে প্রায় সাড়ে ৭টা পর্যন্ত কুমারখালী শহরের হলবাজার, আমতলা, ইন্দ্রা মোড়সহ বিভিন্ন স্থানে এ ঘটনা ঘটে। আহতরা কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

গাজীপুরে আবাসিক গ্যাস বাণিজ্যিকে ব্যবহার, জরিমানা

গাজীপুরে আবাসিক গ্যাস বাণিজ্যিকে ব্যবহার, জরিমানা

গাজীপুরে আবাসিক গ্যাস সংযোগ ব্যবহার করে বাণিজ্যিকভাবে হোটেল-রেস্তোরাঁয় রান্না করায় পাঁচটি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় তিনটি হোটেল ও রেস্টুরেন্টের সংশ্লিষ্ট পাঁচজনকে মোট ৩ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।