করোনার ভুয়া রিপোর্ট দেয়ার অভিযোগে প্রতারণার মামলায় জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরী ও সিইও আরিফুল হক চৌধুরীসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। অভিযোগ গঠনের ফলে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে।
র
ঘুরে দাঁড়ানোর চেষ্টা শুরু করে দিল বার্সেলোনা। যার প্রথম পদক্ষেপ কোচ বদল। সরকারিভাবে নতুন কোচের নাম ঘোষণা করল বার্সা।
কৃষিজমি রক্ষা করে শিল্পায়নের পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমাদের অর্থনীতি কৃষি নির্ভর; এতে কোনো সন্দেহ নাই, সঙ্গে সঙ্গে শিল্পায়ন আমাদের প্রয়োজন
সদ্য এসএসসি পাস করা তামিম কিছুদিন আগে কলেজের ভর্তি আবেদন করেছিল। হয়তো ভর্তি ফরম থেকে যাবে তা আর কখনো জমা দেওয়া হবে না। পরিবারে সাথে বেড়াতে গিয়ে না ফেরার দেশে চলে গেলেন তিনি।
করোনাভাইরাসের সংক্রমণের কারণে দীর্ঘ পাঁচ মাস বন্ধ থাকার পর বান্দরবানের সব পর্যটনকেন্দ্রগুলো আগামীকাল শুক্রবার থেকে খুলে দেয়া হচ্ছে।
আজ (২০ আগস্ট) ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বর্তমান উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহার মেয়াদ শেষ হচ্ছে । মেয়াদ শেষে নতুন উপাচার্য ও কোষাধ্যক্ষ কে হবেন এ নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হোক সেটা আমরা চাই না। আমরা চাই বিচারের মাধ্যমে তার শাস্তি হোক। তবে মাঝে মধ্যে এক দুইটি দুর্ঘটনা ঘটে যায়। সরকার এ বিষয়ে সজাগ রয়েছে।’
পুলিশের গুলিতে নিহত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় চার পুলিশ সদস্যসহ সাতজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে ইতিহাস গড়ে ডেমোক্র্যাটিক দল থেকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পেলেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক কমলা হ্যারিস। বুধবার ডেমোক্র্যাটিক দলের পক্ষ থেকে কমলা হ্যারিসকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দেওয়া হয়।
শরীরে বিষক্রিয়ায় অজ্ঞান হয়ে পড়েছেন রাশিয়ার বিরোধীদলীয় নেতা আলেক্সি নাভালনি। তাকে হাসপাতাল ইনটেনসিভ কেয়ারে রাখা হয়েছে। তার মুখপাত্র এ কথা জানিয়েছেন।