করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৭৪৩ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের হিসাবে এমন তথ্য পাওয়া গেছে।
র
সৌদি রাজ পরিবারের অন্তত দেড়শ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রাজপরিবারের ঘনিষ্ট সূত্রের বরাত দিয়ে এই খবর দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম নিউইয়র্ক টাইমস।
প্রাণঘাতী করোনা মোকাবেলায় জীবন বাজি রেখে লড়াই করা চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের বেতন দ্বিগুন করেছে ভারতের হরিয়ানা রাজ্য সরকার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোভিড-১৯ মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন। মারাত্মক করোনাভাইরাস সংক্রমণরোধে বাংলাদেশে চিকিৎসা সরঞ্জাম সরবরাহের জন্য বেইজিংকে ধন্যবাদ জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের উদ্দেশ্যে প্রদত্ত এক চিঠিটিতে তিনি এই আহ্বান জানান।
করোনাভাইরাস মহামারীতে সম্ভাব্য অর্থনৈতিক ক্ষতি মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচটি প্যাকেজের আওতায় ৭২ হাজার ৭৫০ কোটি টাকার যে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন, তা বাস্তবায়নের জন্য ব্যাংকগুলোকে বড় ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ঢাকার বাইরে নারায়ণগঞ্জ জেলা করোনাভাইরাসের হটস্পট বলে জানিয়েছেন আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
করোনাভাইরাসে প্রতিমুহূর্তে বাড়ছে মৃত্যুর সংখ্যা। এরই মধ্যে গোটা বিশ্বে এ প্রাণঘাতী ভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৫ হাজার ৭১৫ জনে।
ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে বের করা হয়েছে।
তবে তিনি এখনও হাসপাতাল ছাড়েননি। চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন।
বাগেরহাটের মোরেলগঞ্জে ২ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রী মারা যাওয়ায় এলাকায় করোনা আতঙ্ক বিরাজ করছে। বুধবার (৮ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে।
করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে বৃহস্পতিবার শবে বরাতের নামাজ পড়াসহ অন্যান্য ইবাদত বাসায় সম্পন্ন করার অনুরোধ জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।