করোনার সঙ্গে লড়াই করার সক্ষমতা বাংলাদেশের আছে এবং সংক্রমণ রোধে প্রয়োজনে অন্য দেশকেও সহায়তা করতে প্রস্তুত আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২৯ মার্চ) গণভবনে সাংবাদিকদের একথা বলেন তিনি।
র
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে কারো দেহে নভেল করোনাভাইরাস বা কভিড-১৯ রোগের উপস্থিতি পাওয়া যায়নি। এ নিয়ে টানা দ্বিতীয় দিনের মতো দেশে নতুন কারো দেহে কভিড-১৯ রোগের সংক্রমণ শনাক্ত হয়নি।
দেশের চলমান পরিস্থিতিতে কোনো ধরনের গুজবে কান না দিতে দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
পাবনা প্রতিনিধি: ভয়াবহ করোনাভাইরাস সতর্কতায় যখন অঘোষিত লকডাউন সবখানে, দরিদ্র পরিবারগুলোর দুশ্চিন্তা কিভাবে যোগাড় হবে খাদ্য, ঠিক তখন বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছে পাবনা জেলা প্রশাসন।
যশোরে পুলিশ সুপারের উদ্দ্যোদে ও তাদের সহযোগীতায় করোনা ভাইরাসের কারণে বের হতে না পারা অসহায় দুঃস্থ মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।
করোনাভাইরাস সংকট "ভাল হওয়ার আগেই পরিস্থিতি আরও খারাপ হবে" বলে সতর্ক করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে প্রথম দফায় ৩১ মার্চ এবং দ্বিতীয় দফায় ৯ এপ্রিল পর্যন্ত সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়।
রোনাভাইরাসের কারণে সরকার সরকারি-বেসরকারি সকল অফিস সাধারণ ছুটি ঘোষণা করেছে