লঘুচাপ

ফের লঘুচাপ সৃষ্টির শঙ্কা

ফের লঘুচাপ সৃষ্টির শঙ্কা

বঙ্গোপসাগরে ফের লঘুচাপ সৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এটি চলতি মাসের দ্বিতীয় লঘুচাপ হতে যাচ্ছে।সোমবার (১৪ নভেম্বর) সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

বঙ্গোপসাগরে লঘুচাপ

বঙ্গোপসাগরে লঘুচাপ

আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে।আজ সকাল থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। 

লঘুচাপের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা

লঘুচাপের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা

আবহাওয়া অফিসের এক পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে হালকা বৃষ্টিপাত হতে পারে। রবিবার পর্যন্ত সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আন্দামানে লঘুচাপ : দুই দিনের মধ্যে ঘূর্ণিঝড়ের আশঙ্কা

আন্দামানে লঘুচাপ : দুই দিনের মধ্যে ঘূর্ণিঝড়ের আশঙ্কা

আন্দামান সাগর ও সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। আগামী রোববারের মধ্যে তা থেকে নিম্নচাপ হতে পারে এবং আগামী মঙ্গলবারের মধ্যে ঘূর্র্ণিঝড়ে পরিণত হয়ে এটা উপকূলে উঠে আসতে পারে। এই প্রক্রিয়াটি থেকে ঝড় হলে এর নাম হবে সিত্রাং। এটি থাইল্যান্ডের দেয়া নাম। সিত্রাং শব্দটি থাইল্যান্ডের মানুষের পদবি হিসেবে ব্যবহার করা হয়।

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে

পরবর্তী তিনদিনে আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এ সময় মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক আজ সকালে জানান, আগামি দু’দিন (শনি ও রোববার) সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে। আগামি (১৭ অক্টোবর) সোমবার থেকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। 

বঙ্গোপসাগরে লঘুচাপ, ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস

বঙ্গোপসাগরে লঘুচাপ, ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

বঙ্গোপসাগরে লঘুচাপ, বাড়বে বৃষ্টিপাত

বঙ্গোপসাগরে লঘুচাপ, বাড়বে বৃষ্টিপাত

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। এর প্রভাবে কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

লঘুচাপ নিম্নচাপে পরিণত : সমুদ্র বন্দরসমূহে ৩ নম্বর সতর্ক সংকেত

লঘুচাপ নিম্নচাপে পরিণত : সমুদ্র বন্দরসমূহে ৩ নম্বর সতর্ক সংকেত

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে প্রবল থাকায় দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। 

বঙ্গোপসাগরে লঘুচাপ : ৬ ট্রলারডুবি, ১৯ জেলে নিখোঁজ

বঙ্গোপসাগরে লঘুচাপ : ৬ ট্রলারডুবি, ১৯ জেলে নিখোঁজ

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপের প্রভাবে উপকূলীয় জেলা ভোলা, নোয়াখালী ও পটুয়াখালীর নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। প্রতিকূল আবহাওয়ার মধ্যে উত্তাল হয়ে পড়েছে বঙ্গোপসাগর। এর মধ্যে জেলেরা মাছ ধরতে গিয়ে সাগরের উত্তাল ঢেউয়ের কবলে পড়ে অন্তত ৬টি মাছ ধরার ট্রলার ডুবে গেছে।