নতুন মৌসুমের শুরুটা দুর্দান্ত হলো বার্সেলোনার। এলচেকে ৫-০ গোলে উড়িয়ে লা লিগার শিরোপা ধরে রাখার অভিযান শুরু করেছে হান্সি ফ্লিকের দল।
লা লিগা
২০২৬-২৭ মৌসুমে বর্ণবাদ রোধে ‘ভিনি জুনিয়র আইন’ প্রয়োগ না করার সিদ্ধান্ত নিয়েছে লা লিগা।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কার’ প্রতিবেদন অনুযায়ী, সম্ভাব্য কোনো গালমন্দ বা বর্ণবাদী মন্তব্য আড়াল করতে খেলোয়াড়েরা মুখে হাত দিয়ে কথা বললে তাদের শাস্তি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে লিগটির রেফারিদের টেকনিক্যাল কমিটি (সিটিএ)।
গেল মৌসুমটা মোটেও ভালো কাটেনি মায়োর্কার। লা লিগার তলানির তিন দলের একটি হয়ে নেমে গেছে স্পেনের দ্বিতীয় বিভাগের ফুটবলে। সেই মায়োর্কাই কি না আজ উড়িয়ে দিয়েছে টানা দুই চ্যাম্পিয়ন্স লিগ জেতা পিএসজিকে। বুধবার রাতে দলটি ৩-০ গোলে হারিয়েছে ইউরোপীয় চ্যাম্পিয়নদের।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে আবারও সরব হয়েছেন স্প্যানিশ ফুটবল কর্মকর্তা ও লা লিগা সভাপতি হ্যাভিয়ের তেবাস। বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা ৪৮ থেকে বাড়িয়ে ৬৪ করার সম্ভাব্য পরিকল্পনার কড়া বিরোধিতা করে তিনি ইনফান্তিনোর পদত্যাগও দাবি করেছেন।
লা লিগা শিরোপা জয়ের আনন্দ মিছিলে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ফুটবলপ্রেমীদের মন জয় করলেন বার্সেলোনার স্পেনীয় তরুণ তারকা লামিন ইয়ামাল।
চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে লা লিগার শিরোপা নিশ্চিত করেছে বার্সেলোনা। ঘরের মাঠ কাম্প নউয়ে দাপুটে ফুটবল খেলে ২-০ গোলের জয় তুলে নিয়ে টানা দ্বিতীয়বার লিগ শিরোপা নিশ্চিত করেছে হান্সি ফ্লিকের দল।
লা লিগা শিরোপা জয়ের পথে আরও একধাপ এগিয়ে গেল বার্সেলোনা। শনিবার দিবাগত রাতে ন্যু ক্যাম্পে এস্পানিওলকে ৪-১ ব্যবধানে হারিয়ে তারা পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করেছে। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে এখন ৯ পয়েন্ট এগিয়ে আছে কাতালান ক্লাবটি।
লা লিগার শিরোপা লড়াইয়ে বড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। নিজেদের মাঠে গেতাফের কাছে ১-০ গোলে হেরেছে আলভারো আরবেলোয়ার দল।
লা লিগায় টানা নয় ম্যাচ জিতে উড়ছিল রিয়াল মাদ্রিদ। আগের ম্যাচে রিয়াল সোসিয়েদাদকে হারিয়ে লা লিগার শীর্ষস্থানে উঠেছিল তারা।
লা লিগার ম্যাচে রেফারিকে অর্থ প্রদান করে ম্যাচের ফল প্রভাবিত করার অভিযোগে বার্সেলোনার বিরুদ্ধে এখনো মামলা চলমান।