লালমনিরহাটের পাটগ্রামে তিনটি ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। রবিবার ভোর সোয়া ৫টার দিকে পাটগ্রামের তিনটি কেন্দ্রে এ ঘটনা ঘটে।
লালমনিরহাট
লালমনিরহাটের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। উত্তরীয় হিমেল হাওয়ার কারণে বেড়েছে ঠাণ্ডার প্রকোপ। ফলে দুর্ভোগ বেড়েছে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের। জীবন-জীবিকার তাগিদে অনেকেই বাধ্য হয়ে ঠাণ্ডা উপেক্ষা করেই বের হচ্ছেন কাজে।
লালমনিরহাটে শীতের তীব্রতায় হাসপাতালে বাড়ছে ঠাণ্ডাজনিত রোগী। শিশুদের ঠাণ্ডাজনিত রোগ, শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু ও বয়স্ক রোগীদের ভর্তি হতে দেখা গেছে। প্রতিদিন আক্রান্ত হয়ে গড়ে ৮-১০ জন শিশু রোগী শিশু ওয়ার্ডে ভর্তি হয়েছে।
রংপুরের কাউনিয়ায় যাত্রীবাহী একটি ট্রেনের ইঞ্জিন ঘন কুয়াশার কারণে লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় লালমনিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
লালমনিরহাটে কালীগঞ্জে ভোটমারী রেলস্টেশনের কাছে পার্বতীপুর থেকে আসা একটি কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়।
আজ ৬ ডিসেম্বর। লালমমিরহাট মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি বাহিনীর কবল থেকে মুক্ত হয়েছিল দেশের উত্তরের জেলা লালমনিরহাট। দিবসটি উপলক্ষে সরকারি-বেসরকারিভাবে বিভিন্ন সড়কে তোরণ নির্মাণ করা হয়েছে।
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার সুকানদিঘী বাজারে ট্রাক্টরের ধাক্কায় আব্দুল জব্বার (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার বুড়িরহাট সীমান্তে বিজিবির ওপর হামলা করেছে সংঘবদ্ধ চোরাকারবারি চক্র। এতে এক বিজিবি সদস্য আহত হয়েছেন।
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার উত্তর পারুলিয়া রেলগেট এলাকায় পাটগ্রামগামী কমিউটার ট্রেনের ধাক্কায় আব্দুল মজিদ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
লালমনিরহাট জেলার মোগলহাট ইউনিয়নে বজ্রপাতে রসুল মিয়া রাসেল (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার সকাল ৯টা থেকে ১০টার মধ্যে সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের বুমকা গ্রামে এ ঘটনা ঘটে।