শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে বৈবাহিক অবস্থা লেখা বাধ্যতামূলক করা যাবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। এ সংক্রান্ত রিটের রুল আংশিক মঞ্জুর করে বৃহস্পতিবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি মো. খাইরুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন।
শিক্ষাপ্রতিষ্ঠান
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও একাডেমিক স্বীকৃতির চূড়ান্ত অনুমোদনের দায়িত্ব দেয়া হয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডগুলোকে। সংশ্লিষ্ট বোর্ডগুলো নীতিমালা অনুযায়ী বোর্ড সভায় এ কাজ করবে। এই নীতিমালার আগে এই কাজ করত মন্ত্রণালয়।
শিক্ষামন্ত্রী ড. দীপু মনি বলেছেন, রাজনীতি করার অধিকার সবার আছে। তবে কে কোন দল করবেন কী করবেন না তা তার নিজস্ব ব্যাপার। সুতরাং শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনীতি নিষিদ্ধ হতে পারে না।
নতুন করে সারা দেশের দুই হাজার ৭১৬টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছে।বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
বোরকা বা হিজাব পরা সাংবিধানিক অধিকার বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। একইসঙ্গে সারাদেশের ১৫টি জেলার শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা বোরকা পরায় হেনস্তার শিকার হওয়ার ঘটনা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে মাঙ্কিপক্স ভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণাটি ভুয়া। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিজ্ঞপ্তি থেকে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে।
দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে র্যাগ ডে’র নামে বুলিং, নগ্নতা, ডিজে পার্টি ও অপসংস্কৃতিমূলক কার্যক্রম ৩০ দিনের মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আসন্ন পবিত্র রমজান মাসে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়েছে। আজ রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ এ রিট দায়ের করেন।রিটে ২০ রমজান পর্যন্ত প্রাথমিক স্কুল খোলা রাখার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে।
করোনা সংক্রমণে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান আগামীকাল ২২ ফেব্রুয়ারি থেকে খুলে দেয়া হচ্ছে। এদিন থেকে শ্রেণিকক্ষে সশরীরে পাঠদান শুরু হবে।
আগামী বছর থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুই দিন থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবনে নতুন কারিকুলামের পাইলটিংয়ের জন্য নির্বাচিত ৬২টি শিক্ষাপ্রতিষ্ঠানে ষষ্ঠ শ্রেণির জন্য নির্ধারিত পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।