সরকারি কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসগুলোতে সরকারের ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে
শিক্ষাপ্রতিষ্ঠান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দুদিন সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। রবিবার (২৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রজ্ঞাপন এ তথ্য জানানো হয়।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ক্ষেত্রে কারও সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ অথবা কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করেছে শিক্ষা মন্ত্রণালয়।
দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে গণভোট বিষয়ক সচেতনতামূলক ব্যানার এবং সরকারি যোগাযোগে গণভোটের লোগো প্রদর্শন সম্পর্কিত জরুরি নির্দেশনা দিয়েছে মাউশি।
জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপনের সময়সূচি অনুযায়ী সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ অনুযায়ী নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির আবেদন শুরু হবে ১৪ জানুয়ারি থেকে। আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে এমপিওভুক্তির আবেদন করা যাবে।
দেশের মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষে ছুটির তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এতে গতবছরের থেকে ১২ দিন ছুটি কমানো হয়েছে। পাশাপাশি পবিত্র রমজান মাসের অর্ধেক সময় স্কুল খোলা রাখা হবে। এ নিয়ে শিক্ষকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্র হিসেবে বিবেচিত সব শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে তাদের বিদ্যমান সিসি ক্যামেরা সচল রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যপুস্তক তুলে দেওয়ার প্রস্তুতি চলছে। এ উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য পাঁচ দফা নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে এখন বার্ষিক পরীক্ষা চলছে। এসব প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা শেষে শুরু হবে লম্বা ছুটি। আর খুলবে আগামী বছরের শুরুতে।