রাজধানীর ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা ফের সংঘর্ষে জড়িয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত তিন থেকে চারজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে তথ্য পাওয়া গেছে।
- ফেনীতে ৪১ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
- * * * *
- রেসিপি : সুস্বাদু কাঁচকি মাছের বড়া
- * * * *
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে কানাডা
- * * * *
- পাকিস্তানশাসিত কাশ্মীরে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২২
- * * * *
- ফিনল্যান্ডে লুকানো গুপ্তধন, খুঁজে পেলেই ২৮ লাখ টাকার সোনার বার আপনার
- * * * *
শিক্ষার্থীরা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন ২০২৪ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় বিশেষ চাহিদাসম্পন্ন (অটিস্টিক, ডাউন সিনড্রোম ও সেরিব্রাল পলসি) পরীক্ষার্থীরা অতিরিক্ত ৩০ মিনিট সময় পাবেন। একইসঙ্গে শিক্ষার্থীদের খাতা আলাদাভাবে সিলগালা করতে বলা হয়েছে। তবে এসব সুবিধা পাওয়ার জন্য আগে থেকেই জানাতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোটার তালিকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা, সাবেক শিক্ষার্থী ও বিতর্কিত শিক্ষার্থীদের যুক্ত থাকাসহ নানা অভিযোগ পাওয়া গেছে।
ভারতের রাজস্থানে স্কুল চলাকালীন একটি ভবনের ছাদ ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে শিক্ষক-শিক্ষার্থীরা আটকে পড়েছেন। ইতোমধ্যে চারজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার খবর পাওয়ামাত্র স্কুলের বাইরে ভিড় করেছেন অভিভাবকেরা।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তে প্রাণহানির ঘটনায় শিক্ষাপ্রতিষ্ঠানটির শত শত শিক্ষার্থী ৬ দফা দাবি নিয়ে রাস্তায় নেমেছেন।
বাংলাদেশ সরকার এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের (ওএইচসিএইচআর) মধ্যে মানবাধিকার মিশন স্থাপন সংক্রান্ত তিন বছরের সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।
২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলি বাহিনী গাজায় গণহত্যা যুদ্ধ শুরু করার পর প্রথমবারের মতো মাধ্যমিকের চূড়ান্ত পরীক্ষা দিয়েছে শত শত ফিলিস্তিনি শিক্ষার্থী। চলতি মাসের শুরুতে শনিবার (১৯ জুলাই) এই পরীক্ষা নেওয়ার ঘোষণা দেয় গাজার শিক্ষা মন্ত্রণালয়।
১৮ জুলাইকে একটি ঐতিহাসিক দিন উল্লেখ করে জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ও মাদ্রাসা শিক্ষার্থীরা ১৮ জুলাই থেকে রাজপথ দখলে না নিলে, গণঅভ্যুত্থানের ইতিহাস ভিন্ন রকম হতে পারতো।
গণঅভ্যুত্থানের ১৪ জুলাই স্মরণে মিছিল নিয়ে রাজপথে নেমেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে আজ এক ব্যতিক্রমী দৃশ্যের অবতারণা ঘটে। কেন্দ্রীয় নেতাদের শুভেচ্ছা জানাতে আশপাশের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা ইউনিফর্ম পরা অবস্থায় সড়কের পাশে এসে দাঁড়ায়।