ময়মনসিংহে বাড়ছে হামে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গ নিয়ে আরো এক শিশুর মৃত্যু হয়েছে।
শিশুর
ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বগুড়ার একটি বেসরকারি হাসপাতালে আড়াই মাস বয়সের শিশু আব্দুল্লা আল আয়ানের মৃত্যু হয়েছে। স্বজনদের অভিযোগ, সময়মতো চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ না দেওয়ার কারণেই প্রাণ হারিয়েছে শিশুটি।
কুষ্টিয়ার খোকসায় নানাবাড়ির পাশে পরিত্যক্ত ইটভাটার পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে কণিকা (১০) নামের এক স্কুলছাত্রী মারা গেছে।
ঈদের আনন্দ ভাগাভাগি করতে নানাবাড়িতে বেড়াতে এসে আর ফেরা হলো না ছোট্ট এক শিশুর। মুহূর্তেই সেই আনন্দ রূপ নিল গভীর শোকে। কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার শিবেরডাঙ্গী নয়াপাড়া এলাকায় পুকুরের পানিতে ডুবে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে হামের লক্ষণ ও বিভিন্ন শারীরিক জটিলতা নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৮৬ জন।
শরীয়তপুরের জাজিরায় পরিত্যক্ত মরিচ ক্ষেতে পড়ে থাকা ককটেল সদৃশ বস্তু হাতে তুলে নেওয়ার পর বিস্ফোরণে গুরুতর আহত হয়েছে ১০ বছর বয়সী এক শিশু। বিস্ফোরণের তীব্রতায় শিশুটির হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে।
শুক্রবার (২৯ মে) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার চরধুপুর চর কান্দি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। আহত শিশু রাহাত মাদবর চরধুপুর চর কান্দি এলাকার সামসু মাদবরের ছেলে।
সিলেট বিভাগে দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে হামের প্রকোপ। সময়ের সাথে সাথে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা, যার ফলে হাসপাতালগুলোতে প্রতিনিয়ত বাড়ছে শিশু রোগীদের ভিড়
লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের একদিন পর ফারাবি হোসেন (৩) নামে এক শিশুর লাশ খাল থেকে উদ্ধার করেছে পুলিশ।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৩২টি শিশু।