ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শিশুসহ আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৫৯। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হয়েছেন ২৯৩ জন রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭৬৫ জন।
- নারীস্বাস্থ্য উন্নয়নে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক
- * * * *
- ঢাবিতে ককটেল বিস্ফোরণের ঘটনায় বরখাস্ত কর্মচারীর পরিচয় প্রকাশ
- * * * *
- শেখ হাসিনাকে কীভাবে ফেরত পাঠানো হবে, জানালেন রণধীর জয়সওয়াল
- * * * *
- হলিউড অভিনেতা স্টেসি কিচ মারা গেছেন
- * * * *
- প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে ‘মদ খেয়ে’ হাসিনার নামে স্লোগান
- * * * *
শিশু
"বিনিয়োগে অগ্রাধিকার, কন্যা শিশুর অধিকার" এ প্রতিপাদ্যের আলোকে বাগেরহাটের মোল্লাহাটে জাতীয় কন্যা শিশু দিবস-২০২৩ পালিত হয়েছে ।
আজ ৩০ সেপ্টেম্বর জাতীয় কন্যাশিশু দিবস। এবার ‘বিনিয়োগে অগ্রাধিকার, কন্যাশিশুর অধিকার’-এ প্রতিপাদ্য নিয়ে দেশব্যাপী উদযাপিত হচ্ছে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৩। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনাসভাসহ নানান কর্মসূচি পালন করা হবে।
নাটোরের নলডাঙ্গা হালতিবিলে নৌকা ভ্রমণে বেড়ানোর সময় ১৭ যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ সময় নৌকার ১৫ যাত্রী তীরে উঠতে পারলেও পানিতে তলিয়ে সাদমান আব্দুল্লাহ ও আব্দুর রহমান নামে দুই শিশুর মৃত্যু হয়েছে
নাটোরের সিংড়ায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ শিশু ফাতেমা (৫) ও আব্দুস সবুর (৯) নামে দুই ভাই বোনের মরদেহ উদ্ধার করেছ ডুবুরী দল।
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চর বেষ্টিত মনসুরনগর ইউনিয়নে মোশাররফ হোসেন (১১) নামে এক শিশুর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। বুধবার মনসুরনগর ইউনিয়নের মাজনাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে নাজমা (৬) এবং মো. ওয়াসিম (২) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকেল ও সন্ধ্যায় উপজেলার উত্তর ধূরুং ইউনিয়ন এবং আলী আকবর ডেইল ইউনিয়নে পৃথক ঘটনায় ঐ দুই শিশুর মৃত্যু হয়।
নোয়াখালী প্রতিনিধি :নোয়াখালীর সুবর্ণচরে মসজিদের ছাদে পাতা কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পষ্টে দুই শিশুর মৃত্যু হয়েছে।
রাজধানীর মহাখালীতে ট্রেনের ধাক্কায় তিন পথশিশুর মৃত্যু হয়েছে। তাদের বয়স ১২ থেকে ১৩ বছরের মধ্যে হবে বলে জানা গেছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যার পর সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সুনীল চন্দ্র সূত্রধর।
কুতুবদিয়ায় পুকুরের পানিতে ডুবে জারিফ নামের (১৮মাস) এক শিশুর মৃত্যু হয়েছে।