দশ বছর বয়সী মেয়ে সারা শরিফকে হত্যার জন্য তার বাবা, সৎ মা ও এক চাচাকে অভিযুক্ত করেছে যুক্তরাজ্যের পুলিশ। দেশটির সারে পুলিশ নিহত শিশুর তিন আত্মীয়ের বিরুদ্ধে এই অভিযোগ এনেছে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
- নারীস্বাস্থ্য উন্নয়নে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক
- * * * *
- ঢাবিতে ককটেল বিস্ফোরণের ঘটনায় বরখাস্ত কর্মচারীর পরিচয় প্রকাশ
- * * * *
- শেখ হাসিনাকে কীভাবে ফেরত পাঠানো হবে, জানালেন রণধীর জয়সওয়াল
- * * * *
- হলিউড অভিনেতা স্টেসি কিচ মারা গেছেন
- * * * *
- প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে ‘মদ খেয়ে’ হাসিনার নামে স্লোগান
- * * * *
শিশু
শেরপুরের ঝিনাইগাতিতে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশু মারা যাওয়ার খবর পাওয়া গেছে। মারা যাওয়া শিশুরা হলো ঝিনাইগাতী সদর ইউনিয়নের সারিকালীনগর গ্রামের জাকিরুল ইসলামের ১৭ মাস বয়সের ছেলে ছানোয়ার হোসেন এবং বৈরাগীপাড়া গ্রামের সুমন মিয়ার ছেলে ১৮ মাস বয়সের শিশু পুত্র তাকবির।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ‘টেস্টটিউব শিশুর’ জন্ম হয়েছে। সরকারি কোনো হাসপাতালে এটাই প্রথম টেস্টটিউব শিশু জন্মের ঘটনা।
ভারতের বিহারের মুজাফফরপুর জেলায় নৌকাডুবির ঘটনায় ১৮ শিশু নিখোঁজ হয়েছে। বাগমতি নদীতে বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাড়ির পাশে খেলার সময় পুকুরের পানিতে পড়ে ডুবে মাহি আক্তার (৬) ও রুমা আক্তার (৭) নামের দুই শিশু মারা গেছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শিশু জোনায়েদ মোল্লা (১০) কুয়েত এয়ারওয়েজের একটি বিমানে উঠে যায়। বিমানটি উড্ডয়নের প্রস্তুতি নেওয়ার আগমুহূর্তে জানা যায়, সে ওই ফ্লাইটের যাত্রী নয়। সেই জোনায়েদের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুরে।
কভিড-১৯ মহামারী শিশুর দারিদ্র অবসানের লড়াইয়ে ব্যাপক মন্থরতা সৃষ্টি করেছে। এতে ৩৩ কোটি ৩০ লাখ শিশু এখনও চরম দারিদ্রের মধ্যে বাস করছে।
ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে একটি অ্যাপার্টমেন্টে ভয়াবহ আগুনে তিন শিশুসহ অনেকের মৃত্যু হয়েছে। বুধবার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এ কথা জানিয়েছে।
চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ফাতেমা নামে সাড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। তাছাড়া গত সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৩৮ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় সিনথিয়া ( ৫) নামের এক শিশু সাপের কামড়ে মৃত্যু হয়েছে। মৃত সিনথিয়া ওই উপজেলার দুর্লভপুর-চাঁদপুর গ্রামের সাগর বিশ্বাসের মেয়ে।