শিশু

গলায় লিচু আটকে প্রাণ গেল শিশুর

গলায় লিচু আটকে প্রাণ গেল শিশুর

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় লিচু খাওয়ার সময় গলায় খোসাসহ লিচু আটকে রায়হান (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।বুধবার (১৭ মে) দুপুরে উপজেলার ধামোর ইউনিয়নের সোনাপাতিলা কোটগছ এলাকায় এ ঘটনা ঘটে।

শিশু ধর্ষণের মামলায় একজনের যাবজ্জীবন

শিশু ধর্ষণের মামলায় একজনের যাবজ্জীবন

চট্টগ্রামের পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ এলাকায় দশ বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় তার এক প্রতিবেশীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডিত ব্যক্তির নাম মো. ফরিদ। সোমবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক জয়নাল আবেদীন এই রায় দেন।

পটুয়াখালীতে পুকুরের ডুবে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

পটুয়াখালীতে পুকুরের ডুবে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

পটুয়াখালীর কলাপাড়ায় পুকুরের পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ মে) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের জিয়া কলোনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কমলগঞ্জে শিশুকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

কমলগঞ্জে শিশুকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানে ছয় বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। শিশুটি মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তার মা কমলগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

টাঙ্গাইলে ২ শিশু সন্তানসহ মায়ের লাশ উদ্ধার, স্বামী পলাতক

টাঙ্গাইলে ২ শিশু সন্তানসহ মায়ের লাশ উদ্ধার, স্বামী পলাতক

টাঙ্গাইলের দেলদুয়ারে দুই শিশু সন্তানসহ মায়ের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।শনিবার (৬ মে) সন্ধ্যায় উপজেলার দেউলী ইউনিয়নের চকতৈল গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দেউলী ইউপি চেয়ারম্যান তাহমিনা হক।

ধর্ষণের পর শিশুর মৃত্যু, ফরিদপুরে যুবকের যাবজ্জীবন

ধর্ষণের পর শিশুর মৃত্যু, ফরিদপুরে যুবকের যাবজ্জীবন

ফরিদপুরে ১৩ বছরের এক শিশুকে ধর্ষণ ও ঘটনার প্রায় আড়াই মাস পর চিকিৎসাধীন অবস্থায় শিশুর মৃত্যুর ঘটনায় লিটন মাতবর (২২) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।  

গেন্ডারিয়ায় গ্যাস লাইনে বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

গেন্ডারিয়ায় গ্যাস লাইনে বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

রাজধানীর গেন্ডারিয়ার ধূপখোলা বাজারের পাশে একটি বাসায় গ্যাসের লাইনে কাজ করার সময় লিকেজ থেকে বিস্ফোরণ হয়েছে। এতে একই পরিবারের শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন।

ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে ২ শিশু নিখোঁজ, ১ জনের লাশ উদ্ধার

ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে ২ শিশু নিখোঁজ, ১ জনের লাশ উদ্ধার

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ধলেশ্বরী নদীতে গোসল করতে গিয়ে আমির হামজা (৮) ও মো: রিমন (৯) নামে দুই শিশু নিখোঁজ হয়। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল এক শিশুর লাশ উদ্ধার করেছে।

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় শিশুসহ নিহত ৫

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় শিশুসহ নিহত ৫

যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি বাড়িতে বন্দুকধারীর গুলিতে এক শিশুসহ পাঁচজন নিহত হয়েছে। শুক্রবার রাতে হিউস্টোন থেকে প্রায় ৪৫ মাইল দূরে ক্লিভল্যান্ড শহরে এ ঘটনা ঘটে। নিহতরা সবাই হন্ডুরাসের বংশোদ্ভূত। আর হামলাকারী সম্ভবত মেক্সিকান।