শি

মালয়েশিয়ায় নতুন করে ৫৮৩ জন করোনায় আক্রান্ত

মালয়েশিয়ায় নতুন করে ৫৮৩ জন করোনায় আক্রান্ত

মালয়েশিয়ায় শুক্রবার মধ্যরাত পর্যন্ত নতুন করে ৫৮৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ লাখ ২৬ হাজার ১৬৪ জন।দেশটিতে করোনায় নতুন করে একজন মারা গেছে। 

বই ছাপার ভুল সংশোধন করেই আমরা সেগুলো পৌঁছাচ্ছি : শিক্ষামন্ত্রী

বই ছাপার ভুল সংশোধন করেই আমরা সেগুলো পৌঁছাচ্ছি : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি বলেছেন, বই ছাপার মধ্যে সমস্যা হলে সমাধানের চেষ্টা অব্যাহত থাকে। ২০২৩ সালের জন্য যে বইগুলো তৈরী করা হচ্ছে সেগুলোতে কোনো ভুল হলে আমরা সেগুলো সংশোধন করেই পৌঁছাচ্ছি।

দক্ষতার সাথে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে হবে : শিক্ষামন্ত্রী

দক্ষতার সাথে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে হবে : শিক্ষামন্ত্রী

দক্ষতার সাথে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। তিনি বলেন, শিক্ষিত স্মার্ট নাগরিক হতে গেলে ভদ্রতার বিকল্প কিছু নেই। আর দক্ষতার মধ্য দিয়ে বিশ্বের দরবারে মাথা উঁচু করে বঙ্গবন্ধুর সপ্নের বাংলাদেশ গড়ে তুলতে হবে। 

প্রাথমিকে শিক্ষক নিয়োগে কোটা বাতিল প্রশ্নে হাইকোর্টের রুল

প্রাথমিকে শিক্ষক নিয়োগে কোটা বাতিল প্রশ্নে হাইকোর্টের রুল

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের ক্ষেত্রে কোটা বরাদ্দের বিধান কেন বাতিল করা হবে না,তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।

নোয়াখালীতে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, কিশোর গ্রেফতার

নোয়াখালীতে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, কিশোর গ্রেফতার

নোয়াখালীর চাটখিলে নয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক কিশোরকে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। গ্রেফতার আজিম উদ্দিন (১৭) উপজেলার নোয়াখলা ইউনিয়নের ইউনিয়নের সাংবাহুরা গ্রামের নাসির উদ্দিনের ছেলে।   

ভারতের তৈরি কাশির সিরাপে উজবেকিস্তানে ১৮ শিশুর মৃত্যুর অভিযোগ

ভারতের তৈরি কাশির সিরাপে উজবেকিস্তানে ১৮ শিশুর মৃত্যুর অভিযোগ

আফ্রিকার গাম্বিয়ার পরে এবার এশিয়ার উজবেকিস্তান। আবার ভারতে তৈরি সর্দি-কাশির সিরাপ খেয়ে বহু শিশুর মৃত্যুর অভিযোগ উঠল। উজবেকিস্তানের স্বাস্থ্য দফতর বুধবার জানিয়েছে, ভারতীয় ওষুধ প্রস্তুতকারী সংস্থা ম্যারিয়ন বায়োটেক প্রাইভেট লিমিটেডের তৈরি কাশির সিরাপ খেয়ে এখন পর্যন্ত ১৮ শিশুর মৃত্যু হয়েছে।

সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী নিহত হয়েছেন।বৃহস্পতিবার ভোরে উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া সীমান্তের ৮৮৮ নম্বর মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে।

রাশিয়া বাইডেন প্রশাসনের সাথে সম্পর্ক স্বাভাবিক রাখতে অক্ষম : লাভরভ

রাশিয়া বাইডেন প্রশাসনের সাথে সম্পর্ক স্বাভাবিক রাখতে অক্ষম : লাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বার্তা সংস্থা তাস’কে দেয়া এক সাক্ষাতকারে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিরোধপূর্ণ নীতির কারণে মস্কো ও ওয়াশিংটন স্বাভাবিক আলাপ-আলোচনা বজায় রাখতে অক্ষম।

ইন্দোনেশিয়ার সৈকতে আরও ১৮৩ রোহিঙ্গার অবতরণ

ইন্দোনেশিয়ার সৈকতে আরও ১৮৩ রোহিঙ্গার অবতরণ

দুই দিনের মধ্যে রোহিঙ্গাদের আরেকটি দল কয়েক সপ্তাহ সাগরে ভেসে বেড়ানোর পর সোমবার ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলীয় আচেহ প্রদেশের একটি সৈকতে অবতরণ করেছে। বিষয়টি সরকারি কর্মকর্তারা নিশ্চিত করেন।