আজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সাথে পালন করছে দিনটি।
শোক
আগামীকাল জাতীয় শোক দিবস। স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী।প্রতিবারের মতো এবারও জাতীয় শোক দিবসে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্ট বাদ জোহর ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে দেশের সব মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আহ্বান জানানো হয়েছে।
১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে বিশেষ ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় এক পক্ষ (১৫দিন) ব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
ভুয়া কাগজপত্র তৈরি করে জ্যেষ্ঠ প্রভাষক ও সহকারী অধ্যাপক পদে পদোন্নতি এবং আর্থিক সুবিধা নেয়ায় ৫ জন প্রভাষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। পাশাপাশি তাদের পদোন্নতিতে সহায়তা করায় ৬ অধ্যক্ষকেও নোটিশ পাঠানো হয়েছে।
আগস্ট শোকের মাস। এ মাসে বাঙালি জাতি হারিয়েছে অনেক কৃতী সন্তান। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রয়াত হয়েছেন ১৯৪১ সালের ৭ আগস্ট (বাংলা সন হিসাবে ২২ শ্রাবণ)। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম প্রয়াত হয়েছেন ১৯৭৬ সালের ২৯ আগস্ট।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আলোর মিছিল, রক্তদান, আলোচনা সভাসহ নানান কর্মসূচির মধ্যদিয়ে অতিবাহিত হয়েছে শোকাবহ আগস্টের প্রথম দিন।
শোকের মাসের প্রথম প্রহরে রাজধানীর ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর অভিমুখে আলোর মিছিল ও মোমবাতি প্রজ্বলন করেছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
শোকাবহ আগস্টের প্রথম দিন আজ। ১৯৭৫ সালের এ মাসেই বাঙালি হারিয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গলি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।