বগুড়ার দুপচাঁচিয়ায় বাড়িতে ঢুকে বিমলা পোদ্দার (৬৭) নামের এক নারীকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় তারা কয়েক লাখ টাকা এবং মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।
শ্বাসরোধে
কুষ্টিয়া শহরের হাউজিং এলাকার একটি ভাড়া বাসা থেকে গৃহবধূ উর্মি খাতুনের (৩০) মরদেহ উদ্ধারের ঘটনায় তার স্বামী আবু বক্কর সিদ্দিক রানা (৩৫) হত্যার দায় স্বীকার করেছেন।
গাজীপুরের শ্রীপুরের বরমী মধ্যপাড়া গ্রামে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে শাশুড়িকে আটক করেছে পুলিশ। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী স্বামীর বাড়িতে আগুন দিয়েছে।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর শ্বাসরোধে মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
রাজধানীর ভাটারা থানা এলাকায় স্বামী স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নিয়ে এক তরুণীকে (২২) শ্বাসরোধ হত্যার ঘটনা ঘটেছে। ঘটনার পর কথিত স্বামী পালিয়ে গেছেন।
রংপুরে পাট ক্ষেত থেকে শিশু জিসান হোসেন রাহিম (৮) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে গঙ্গাচড়া উপজেলার লহ্মীটারী ইউনিয়নের মহিপুরগ্রামের পুরাতন ক্যানেলের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
গত বুধবার মাদারীপুরের শিবচরে ফজিলাতুন্নেছা নামে এক বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় করা মামলা তদন্ত করে পুলিশ জানতে পারে জুয়ার টাকা জোগাড় করতে সোহাগ হাওলাদার (২৮) নামের এক যুবক ওই বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা করেছে। পরে ওই যুবককে গ্রেফতার করে জেলা পুলিশ।
রাজধানীর সবুজবাগ বেগুনবাড়ি গ্রীন মডেল টাউন এলাকায় বিধান মন্ডল (১৯) নামে এক অটোচালককে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক মিঠু বলেন, খবর পেয়ে রবিবার (২ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া বারোটার দিকে সবুজবাগ থানাধীন বেগুনবাড়ি গ্রীন মডেল টাউনে গলায় রশি পেঁচানো অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়।
গাজীপুরের টঙ্গীতে পাঁ-বেঁধে শ্বাসরোধে গৃহবধূকে হত্যার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকালে টঙ্গীর মিরাশপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।