কুষ্টিয়া শহরের নারকিলে তলায় বিদ্যুৎস্পৃষ্টে চারতলা থেকে পড়ে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।
- নওগাঁয় সিরিয়াল কিলার গ্রেপ্তার
- * * * *
- জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু ফুটবল মহাযজ্ঞ
- * * * *
- আজকের নামাজের সময়সূচি: ১২ জুন ২০২৬
- * * * *
- বিতর নামাজ আদায়ের পর কি তাহাজ্জুদ পড়া যাবে?
- * * * *
- সঞ্চয়পত্রে দ্বিগুণ কর
- * * * *
শ্রমিক নিহত
ভারতের গুজরাটে নির্মাণাধীন একটি স্টেইনলেস স্টিল কারখানায় গর্ত খুঁড়তে গিয়ে মাটি চাপা পড়ে নয় শ্রমিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন নারীও আছেন। আহত হয়েছেন আরও একজন।
মালয়েশিয়ায় একটি নির্মাণাধীন ভবন ধসে বাংলাদেশি এক শ্রমিক নিহত হয়েছেন। তার নাম জিদান (২২)। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন পাকিস্তানি নাগরিক।শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে দেশটির মেলাকা রাজ্যের বান্দা হিলিরের জালান বুকিত সেনজুয়াং এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্গাপূজার চতুর্থীর দিনে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
গাইবান্ধা সদর উপজেলায় বিদ্যুৎপৃষ্টে আব্দুল মান্নান শেখ ( ৬০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। সোমবার ( ১৬ সেপ্টেম্বর ) বিকেলে জেলা শহরের সার্কুলার রোডস্থ রমেশ ঘোষ হোটেল এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
ময়মনসিংহের ভালুকা উপজেলার সিডস্টোর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে রাস্তা পার হতে গিয়ে ঘটনাস্থলেই রাজু আহমেদ (৬৫) নামে এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২২ জুন) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আদমপুর বনবিটের অধীন খাসিয়া পুঞ্জি এলাকায় কাজ করতে গিয়ে টিলা ধসে চা বাগানের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে।
গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ড ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মীর আলম নামে এক শ্রমিক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছে আরো পাঁচজন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আজ সকালে কালিয়াকৈর টু ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কের চাপাইর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বান্দরবানের লামার বানরটিলা এলাকায় শ্রমিক বহন করে নিয়ে যাওয়ার সময় ট্রাক উল্টে ২ জন শ্রমিক নিহত হয়েছেন।
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নে চেলা নদীতে বজ্রপাতে ২ বালু বারকি শ্রমিকের মৃত্যুর হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে চেলানদীর সোনাপুর-পূর্বচাইরগাঁও এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের নোয়াগাঁও গনেশপুর গ্রামের আনছার উদ্দিনের পুত্র দুলন মিয়া (২৮) ও বাহাদুরপুর গ্রামের মুসলিম মিয়ার পুত্র কদ্দুস মিয়া।