চট্টগ্রাম জেলায় সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় ৬৬ জন নতুন শনাক্ত হয়েছেন। সংক্রমণ হার ১৩ দশমিক ৫৮ শতাংশ। এ সময় শহর ও গ্রামে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
সংক্রমণ
চতুর্থ ঢেউয়ের আশঙ্কার মধ্যে সামান্য স্বস্তিতে ভারত। গত ২৪ ঘণ্টায় দেশের করোনা আক্রান্তের সংখ্যা অনেকটা কমল। তবে, এখনো ঊর্ধ্বমুখী দেশের অ্যাকটিভ কেস এবং মৃতের সংখ্যা।
শুক্রবারই গত ৩ মাসের মধ্যে রেকর্ড বৃদ্ধি হয়েছিল ভারতের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যায়। চার হাজেরের উপরে উঠে গিয়েছিল ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা। শনিবার সে তুলনায় আক্রান্তের সংখ্যাটা খানিক কমলেও স্বস্তি মিলল না।
যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহতের ঘটনায় সপ্তাহান্তে মেমোরিয়াল ডে পালন এবং গ্রীষ্মের অনানুষ্ঠানিক সূচনার মধ্যে দেশটিতে ৭ দিনে কোভিড-১৯ সংক্রমণ গত বছরের একই সময়ের তুলনায় ৬ গুণের বেশী বৃদ্ধি পেয়েছে। দ্য হিল পত্রিকার রিপোর্টে এ কথা জানানো হয়।
চীনের সাংহাইয়ে কোভিড সংক্রমণ অত্যন্ত উর্ধ্বমুখী। এখানে মঙ্গলবার রেকর্ডসংখ্যক কোভিড রোগী শনাক্ত হয়েছে।
শহরটির আড়াইকোটি জনসংখ্যার মধ্যে এ নিয়ে বেড়েছে উদ্বেগ উৎকন্ঠা। আতংকিত শহরবাসীর মধ্যে কেনাকাটার হিড়িক পড়ে গেছে। সাংহাইয়ের কিছু এলাকায় চলছে লকডাউনের দ্বিতীয় দিন।
করোনাভাইরাসের সংক্রমণ দ্রুতগতিতে ছড়িয়ে পড়ায় চীন সরকার পুরো জিলিন প্রদেশকে বিচ্ছিন্ন করেছে।সংক্রমিতের সংখ্যা বাড়ছে দ্রুত হারে। গত দু’বছরে চীনে করোনা পরিস্থিতির এমন অবনতি হয়নি কখনোই। ফলে প্রশ্ন উঠছে, শি জিনপিং সরকারের ‘কোভিড-শূন্য’ রণকৌশল নিয়ে
চট্টগ্রামে পর পর দ্বিতীয় দিনের মতো করোনাভাইরাসের সংক্রমণ হার ২ শতাংশের নীচে রয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন ৩৫ জন আক্রান্ত শনাক্ত হয়। সংক্রমণ হার ১ দশমিক ৯২ শতাংশ। তবে এ সময় শহর ও গ্রামে করোনায় কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ কিছুটা বেড়েছে। বুধবার দেশটিতে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৫ হাজার ১০২ জনের, মঙ্গলবারের তুলনায় যা প্রায় দুই হাজার বেশি।
মহামারীর প্রকোপ কাটিয়ে অনেকটাই সুস্থতার পথে দেশ। সেই কারণেই রাজ্যগুলির কাছে কোভিড সংক্রান্ত অতিরিক্ত বিধিনিষেধ প্রত্যাহারের সুপারিশ করেছে কেন্দ্র। এই প্রস্তাব কার্যকর হওয়ার পরদিনই দেখা গিয়েছিল, ফের করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে।
উচ্চ সংক্রামক ওমিক্রন ভ্যারিয়ান্টের কারণে রাশিয়ায় শনিবার একদিনে করোনার সংক্রমন ১ লাখ ছাড়িয়েছে।
সরকারের কোভিড-১৯ পোর্টালে ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা উল্লেখ করা হয়েছে ১ লাখ ১৩ হাজার ১২২ জন, যা গত এক সপ্তাহ আগের তুলনায় প্রায় দ্বিগুণ। রাশিয়ায় সংক্রমন দ্রুত বাড়ছে, এদের বেশীরভাগই ওমিক্রনে আক্রান্ত।