ময়মনসিংহের তারাকান্দায় বাড়িতে চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগে মারামারির ঘটনায় ভাগ্নের হাতে খুন হয়েছেন কামারগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল আমিন (৪৫)।
সংযোগ
কুষ্টিয়ার কুমারখালীর গ্রামে একজনকে হত্যার পর প্রতিপক্ষের বাড়িঘরে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
আগামীকাল মঙ্গলবার ও ১৪ ফেব্রুয়ারি বুধবার ঢাকাসহ দেশের সব মহানগরে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। গতকাল নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।
নারায়ণগঞ্জের বন্দরে দেড় হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
সিলেটে সড়ক দুর্ঘটনায় চার ছাত্রলীগ নেতাকর্মী নিহত হয়েছেন। সিলেট-তামাবিল মহাসড়কে শুক্রবার রাত পৌনে ১২টার দিকে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে তারা মারা যান। এ ঘটনার পর ছাত্রলীগ হাসপাতালে ব্যাপক ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটায়।
শীতকে উপেক্ষা করে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরের বিভিন্ন আসনে বিভিন্ন মার্কার সমর্থনে ব্যাপক প্রচারণা চলছে। সড়কসহ বিভিন্ন অলি-গলিতে পোস্টারে ছেয়ে গেছে। জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে প্রার্থীদের প্রচার-প্রচারণা ততই বাড়ছে।
বাগেরহাট-২ আসনে নৌকার প্রার্থী শেখ তন্ময় বাগেরহাট সদরের কাড়াপাড়া ও রাখালগাছি ইউনিয়নে বিভিন্ন এলাকায় জনসংযোগ করেছেন। এই আসনে লাঙ্গলের প্রার্থী হাজরা শহিদুল ইসলাম বাবলু কচুয়ার ধোপাখালী ও গজালিয়া সদরের ইউনিয়নে, স্বতন্ত্র প্রার্থী এসএম আজমল হোসেন বাগেরহাটের যাত্রাপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কাজী জাফর উল্লাহ ভাঙ্গা বাজারে গণসংযোগ করেছেন।
চাঁপাইনবাবগঞ্জের সংসদীয় ৩টি আসনের প্রার্থীরা গণসংযোগ অব্যাহত রেখেছেন। শুক্রবার চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে নৌকার প্রার্থী ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল দিনব্যাপী দুর্লভপুর ইউনিয়নের দিয়াড় এলাকাসহ ঘোড়াপাখিয়া ও ছত্রাজিতপুর ইউনিয়নে গণসংযোগ করেন।
আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে তৃতীয় ধাপে বিএনপি-জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি শুরু আজ।