মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশ সফরে আসছেন। সব ঠিক থাকলে আগামী ৪ অক্টোবর তিনি বাংলাদেশে আসবেন। এর আগে তিনি পাকিস্তান সফর করবেন, সেখান থেকে বাংলাদেশে আসবেন।
সফরে
পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো তাদেরই মাঠে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে হোয়াইটওয়াশ করে সিরিজ জিতে নেয় নাজমুল হোসেন শান্তর দল।
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাষ্ট্রীয় সফরে রিপাবলিক অব আয়ারল্যান্ড যাচ্ছেন। এর মাধ্যমে ৫ বছর পর শনিবার (৭ সেপ্টেম্বর) ডাবলিন যাচ্ছেন কোনও ব্রিটিশ সরকারপ্রধান।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই কোচ হাথুরুসিংহেকে বাদ দেওয়ার জন্য আওয়াজ তুলেছে দেশের ক্রিকেটভক্তরা। নতুন বিসিবি সভাপতি ফারুক আহমেদও এই লঙ্কান কোচকে নিয়ে অনেকবার নেতিবাচক মন্তব্য করেছেন। তবে সদ্য শেষ হওয়া পাকিস্তান সিরিজে তার অধীনেই সাফল্য পেয়েছে বাংলাদেশ। পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ট্রফি নিয়ে দেশে ফিরেছে শান্ত বাহিনী।
তুরস্কে যাচ্ছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। বুধবার (৪ সেপ্টেম্বর) তিনি এই সফর করবেন।
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের রাষ্ট্রীয় সফরকালে অনুসরণীয় প্রটোকল সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।মঙ্গলবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ সংশ্লিষ্টদের কাছে এ চিঠি পাঠানো হয়েছে৷ এতে স্বাক্ষর করেছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন৷
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার চেচেন পরিদর্শন করেছেন। সেখানে তিনি চেচেন নেতা রমজান কাদিরভসহ চেচনিয়ার যোদ্ধা ও স্বেচ্ছাসেবকদের সাথে সাক্ষাৎ করেন।
যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন সফর করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় ওয়াশিংটনের তীব্র কূটনৈতিক চাপের অংশ হিসাবে আবারও মধ্যপ্রাচ্য সফরে আসছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।
চারদিনের সফরে জুলাইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেইজিং যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। ৮ থেকে ১১ জুলাই পর্যন্ত হবে প্রধানমন্ত্রীর চীন সফর।