রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে শুরু হয়েছে আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ আয়োজিত যৌথ শান্তি সমাবেশ।
সমাবেশ
বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ শুরু হয়েছে। রাজধানী ঢাকা এবং আশপাশের জেলা–উপজেলাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীরা মহাসমাবেশস্থলে উপস্থিত হয়েছেন।
ঢাকায় ক্ষমতাসীন ও বিরোধী দলগুলোর রাজনৈতিক সমাবেশ নিয়ে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। দেশটি বলেছে যে- গণতন্ত্রে রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশে কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে না।
বিএনপি-জামায়াতের হত্যা, ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগের তিন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের শান্তি সমাবেশের মঞ্চ প্রস্তুত রয়েছে। সমাবেশ ঘিরে সমাবেশস্থলে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে শুরু করেছে সংগঠনগুলোর নেতাকর্মীরা। বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে নেতাকর্মীরা।
ঢাকায় বিএনপির মহাসমাবেশে যোগ দিয়ে মিছিলের মধ্যেই স্ট্রোক করে মৃত্যুবরণ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহমুদ হোসেন।
রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ কেন্দ্র করে সকাল থেকেই নেতাকর্মীদের ঢল নেমেছে। গত রাত থেকেই সেখানে নেতাকর্মীরা অবস্থান নেন।
আগামীকাল শুক্রবার ২৩ শর্তে বিএনপিকে নয়াপল্টনে মহাসমাবেশ ও আওয়ামী লীগের তিন সংগঠন যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগকে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করার অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ বৃহস্পতিবার বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।
আগামীকাল শুক্রবার ঢাকায় বিএনপি এবং আওয়ামী লীগকে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, পবিত্র আশুরায় তাজিয়া মিছিলের নিরাপত্তা ও ভিভিআইপি মুভমেন্ট নিশ্চিত শেষে পর্যাপ্ত নিরাপত্তা ফোর্স থাকলে দুই রাজনৈতিক দলকে সমাবেশের অনুমতি দেয়া হবে।
আওয়ামী লীগ এবং বিএনপি- দুই দলকেই রাজধানীতে একই শর্তে সমাবেশ করতে দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।