প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে বিশ্বের বিনিয়োগকারীদের মধ্যে নতুন বাংলাদেশকে তুলে ধরার উদ্দেশ্যে রাজধানীতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক বিনিয়োগ শীর্ষ সম্মেলন-২০২১ উদ্বোধন করেছেন।
সম্মেলন
আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য বিশ্ব বাণিজ্য সংস্থার মন্ত্রী পর্যায়ের সম্মেলন নতুন ওমিক্রন কোভিড-১৯ ভেরিয়ান্টের কারণে শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে। ৪ বছরের মধ্যে এটি বিশ্ব বাণিজ্য সংস্থার বৃহত্তম বাণিজ্য সম্মেলন।
জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, বিদেশে চিকিৎসায় পাঠালে স্লো পয়জনিংয়ের অভিযোগ সত্য প্রমাণিত হবে বলে খালেদা জিয়াকে দেশের বাইরে যেতে দিতে চায় না সরকার। ফলে খালেদা জিয়ার কিছু হলে তার দায় সরকারকেই নিতে হবে।
যুক্তরাজ্য ও ফ্রান্স সফর নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন শুরু হয়েছে। বিকেল চারটার দিকে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন শুরু হয়। এতে তিনি সাম্প্রতিক সফর নিয়ে কথা বলছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্য ও ফ্রান্সে তাঁর সদ্য সমাপ্ত সফর সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করার জন্য আজ বিকেলে সংবাদ সম্মেলনে বক্তৃতা করবেন।
কুষ্টিয়ার কুমারখালীতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বিচারাধীন মামলার তিনজন সাক্ষী বাদ দিয়ে বাদীর সাড়ে তিন বছরের শিশুকে সাক্ষী করে যশোর জেলা অতিরিক্ত পুলিশ সুপার 'খ' সার্কেল অফিসে তলবের প্রতিবাদে শিশুর মা সাবরিনা কবির সেতু সংবাদ সম্মেলন করেছেন।
স্কটল্যান্ডের গ্লাসগোয় চলছে জলবায়ু সম্মেলন। শেষ হবে ১২ নভেম্বর। এ সম্মেলনে সুখবর পেল বাংলাদেশ।
আগামীকাল থেকে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪ দিনব্যাপী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের বিশ্ব সম্মেলন `ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনফরমেশন টেকনোলজি-ডব্লিউসিআইটি'র ২৫তম আসর।`আইসিটি দ্য গ্রেট ইকুলাইজার' প্রতিপাদ্য নিয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে অনলাইনেও এ সম্মেলনে যুক্ত হওয়া যাবে।
স্কটল্যান্ডের গ্লাসগোতে শুরু হওয়া বহুল প্রতীক্ষিত ‘কপ২৬’ জলবায়ু সম্মেলনের ফলাফলে প্রভাব ফেলবেন, বিশ্বের এমন শীর্ষ পাঁচজন বিশ্ব নেতাকে ‘ডিলমেকারস’ হিসেবে বর্ণনা করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
স্কটল্যান্ডের গ্লাসগোতে চলমান কপ২৬ জলবায়ু সম্মেলনে চীন ও রাশিয়ার নেতারা অংশ না নেয়ায় সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।