আসন্ন পবিত্র ঈদুল আজহায় কোরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য দেশের আট বিভাগে ১ লাখ ১৭ হাজার ৩৬৩ টন ক্রড লবণ পৌঁছে দেয়া হয়েছে বলে বিসিক প্রধান দফতর সূত্রে জানা গেছে।
সরবরাহ
এবছর চামড়া সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের জন্য প্রাথমিকভাবে লবণের চাহিদা নির্ধারণ করা হয়েছে এক লাখ মেট্রিক টন।
হঠাৎ ঝড়ের কারণে সঞ্চালন লাইন ট্রিপ করায় বিদ্যুৎ আমদানি বন্ধ হয়ে যায়। বুধবার (৭জুন) বিকাল পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে। চলমান বিদ্যুৎ সংকটের মধ্যেই ভারতের আদানি গ্রুপের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেল।
চলমান লোডশেডিংয়ের কারণে সারাদেশে সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে উল্লেখ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ আশাবাদ ব্যক্ত করেছেন, আগামী দুই সপ্তাহের মধ্যেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে।
কক্সবাজারে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সরবরাহকালে অস্ত্র ও গুলিসহ মোহাম্মদ জাবের (২০) এবং নুরুল আমিন (২০) নামে দুজনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে একজন রোহিঙ্গা।
ঘূর্ণিঝড় মোখার কারণে কক্সবাজারের মহেশখালীর দুটি ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। শুক্রবার রাত ১১টা থেকে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়। এর ফলে চট্টগ্রামে গতকাল শনিবার থেকে গ্যাস সরবরাহ বিঘ্নিত হচ্ছে। একইসঙ্গে ঘূর্ণিঝড়ের কারণে বিদ্যুৎ বিভ্রাটের শঙ্কার কথাও জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।
ঘূর্ণিঝড় ‘মোখা’র প্রভাবে মহেশখালির দু’টি ভাসমান এলএনজি টার্মিনাল থেকে শুক্রবার দিবাগত রাত ১১টা থেকে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।
বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, সুদানের রাজধানী খার্তুমে ত্রাণ-সহায়তা পৌঁছে দিতে তারা সংগ্রাম করছে। আর অনেক এলাকায় তারা তীব্র সংঘর্ষ দেখছে এবং একাধিক ব্যর্থ অস্ত্রবিরতি প্রত্যক্ষ করেছে।
‘দাম এত বেড়েছে যে চিনি খাওয়া বন্ধই করে দেবো ঠিক করেছি। এমনিই চিনির দাম বাড়ায় গত কয়েকমাসে চিনি ব্যবহার করা অনেক কমিয়ে দিয়েছি,’ কিছুটা ক্ষোভের সাথেই আমাকে বললেন ঢাকার মহাখালীতে সপ্তাহের বাজার করতে আসা শাহিদা আক্তার।
বিগত কয়েক মাসের তুলনায় চলতি এপ্রিল মাসে ইরাকে সরবরাহকৃত ইরানি গ্যাসের পরিমাণ চারগুণ বেড়েছে বলে জানিয়েছে আঞ্চলিক তেল ও গ্যাস বিশ্লেষণকারী কোম্পানি মিটস।