জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে মালিক সমিতির মিটিং হলেও ৩ দফা দাবি বাস্তবায়িত না হওয়ায় রোববার (৩ সেপ্টেম্বর) থেকে পেট্রল পাম্পে তেল সরবরাহ বন্ধ রাখবে বাংলাদেশ পেট্রল পাম্প মালিক সমিতি।
সরবরাহ
গ্যাস বিতরণ পাইপলাইন টাই-ইন এর জন্য মৌলভীবাজারের আওতাধীন সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবারহ সাময়িকভাবে বন্ধ থাকবে বলে জানিয়েছে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ।
ট্রান্সফরমার স্থাপনের কাজে রাজধানীর কিছু এলাকায় আগামী সাত দিন বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটবে।শনিবার (১৫ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।
ভারত থেকে আমদানি করা কাঁচা মরিচ দেশে আসার পর রাজধানীর বাজারে মরিচের দাম কমতে শুরু করেছে। এছাড়া দেশী কাঁচা মরিচের সরবরাহও আগের তুলনায় বেড়েছে।
আসন্ন পবিত্র ঈদুল আজহায় কোরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য দেশের আট বিভাগে ১ লাখ ১৭ হাজার ৩৬৩ টন ক্রড লবণ পৌঁছে দেয়া হয়েছে বলে বিসিক প্রধান দফতর সূত্রে জানা গেছে।
এবছর চামড়া সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের জন্য প্রাথমিকভাবে লবণের চাহিদা নির্ধারণ করা হয়েছে এক লাখ মেট্রিক টন।
হঠাৎ ঝড়ের কারণে সঞ্চালন লাইন ট্রিপ করায় বিদ্যুৎ আমদানি বন্ধ হয়ে যায়। বুধবার (৭জুন) বিকাল পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে। চলমান বিদ্যুৎ সংকটের মধ্যেই ভারতের আদানি গ্রুপের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেল।
চলমান লোডশেডিংয়ের কারণে সারাদেশে সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে উল্লেখ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ আশাবাদ ব্যক্ত করেছেন, আগামী দুই সপ্তাহের মধ্যেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে।
কক্সবাজারে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সরবরাহকালে অস্ত্র ও গুলিসহ মোহাম্মদ জাবের (২০) এবং নুরুল আমিন (২০) নামে দুজনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে একজন রোহিঙ্গা।
ঘূর্ণিঝড় মোখার কারণে কক্সবাজারের মহেশখালীর দুটি ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। শুক্রবার রাত ১১টা থেকে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়। এর ফলে চট্টগ্রামে গতকাল শনিবার থেকে গ্যাস সরবরাহ বিঘ্নিত হচ্ছে। একইসঙ্গে ঘূর্ণিঝড়ের কারণে বিদ্যুৎ বিভ্রাটের শঙ্কার কথাও জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।