নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আসামি তানভীর আহমেদক (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৫ জুন) সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ডের পাইনাদি নতুন মহল্লা এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতার আসামি তানভীর (২১) পাইনাদি নতুন মহল্লা এলাকার জুলফিকার আলী জমাদ্দারের ছেলে।