সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকচাপায় মনিজা খাতুন (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ রবিবার সকালে হাটিকুমরু-পাবনা মহাসড়কে উল্লাপাড়া উপজেলাধীন শ্যামলীপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মনিজা খাতুন উল্লাপাড়া উপজেলার মোহনপুর মিলপাড়া গ্রামের হোসেন আলীর স্ত্রী।
সিরাজগঞ্জে
সিরাজগঞ্জে তুচ্ছ ঘটনায় ইমরান হোসেন (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করার অভিযাগ ওঠেছে শ্যালকের বিরুদ্ধে। শুক্রবার বিকেলে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের উত্তর সারটিয়া গ্রামে ইমরানকে কুপিয়ে আহত করেন শ্যালক রাসেদুল ইসলাম।
সিরাজগঞ্জে শাহাদত হোসেন নামে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। রবিবার রাতে ঢাকা জেলার সাভার মডেল থানার কর্ণপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়
সিরাজগঞ্জ সদর উপজেলার যমুনা নদীর তীরে অভিযান চালিয়ে ৩৩২ কেজি জাটকা মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ।
সিরাজগঞ্জে অভিযান চালিয়ে ৪ মণ (১৬০ কেজি) গাঁজা ও একটি ট্রাকসহ চার মাদক কারবারিকে আটক করেছে সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি)।
আসন্ন শাহজাদপুর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রুমি খাতুন প্রিয়ার পক্ষে নির্বাচনী প্রচারণা চালালেন চিত্রনায়ক ওমর সানী।
সিরাজগঞ্জের তাড়াশে যৌতুকের জন্য স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে মাসুদ (৪১) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
সিরাজগঞ্জের শাহজাদপুরের মাদলা এলাকায় বৃহস্পতিবার সকালে সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ের মৃত্যুর পর আহত আরেক স্কুলছাত্রী কথা মনি (১৩) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এনিয়ে ওই দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা হলো তিনজন। শুক্রবার সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কথা মনির মৃত্যুর হয়। নিহত কথামনি শাহজাদপুর উপজেলার খুকনী জুগিবাড়ী গ্রামের সুধন সুত্রধরের মেয়ে।
সিরাজগঞ্জের শাহজাদপুরে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী মা ও মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৬ জন আহত হয়েছেন।
সিরাজগঞ্জের কামারখন্দে বালুভর্তি ট্রাক উল্টে আসিফ হোসেন (১৩) নামের এক কিশোর নিহত হয়েছেন।রোববার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কয়েলগাঁতী পশ্চিম পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।