ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৪র্থ ধাপে সিরাজগঞ্জের কামারখন্দ ও রায়গঞ্জ উপজেলায় ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে কামারখন্দ উপজেলায় বিজয়ী হয়েছেন- কামারখন্দ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল মতিন চৌধুরী। তিনি আনারস প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ২৮৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সেলিম রেজা দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ১৭৮ ভোট।
সিরাজগঞ্জে
সিরাজগঞ্জের তাড়াশে ট্রাক্টর ও নছিমন সংঘর্ষে তোজাম উদ্দিন নামে এক ট্রাক্টর চালকের মৃত্যু হয়েছে।
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে ক্রিকেট খেলার সময় বজ্রপাতে দুইজন ও শাহজাদপুরে চর পোরজনা এলাকায় এক কৃষকের মৃত্যু হয়েছে।
সিরাজগঞ্জের তাড়াশে পুলিশের এক এসআইসহ দুজনের বাড়িতে ডাকাতি হয়েছে। শনিবার রাত ৩টার দিকে উপজেলার নওগাঁ ইউনিয়নের বানিয়াবাহু গ্রামের এসআই হুমায়ুন রশিদের বাড়িতে ও একই ইউনিয়নের শাকই গ্রামের শফিকুল ইসলাম নামে এক ব্যক্তির বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
সিরাজগঞ্জের তাড়াশে পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু হয়েছে। শনিবার (১ জুন) বিকেলে তাড়াশ পৌরসভার কোহিত গ্রামে এ ঘটনা ঘটে।
সিরাজগঞ্জের সলঙ্গায় রেজাউল করিম (৪৫) নামে এক চালককে শ্বাসরোধে হত্যা করে ব্যাটারিচালিত অটোভ্যানগাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
সিরাজগঞ্জ-রায়গঞ্জ আঞ্চলিক সড়কের আলোকদিয়া এলাকায় ট্রাকের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে সিরাজগঞ্জের শাহজাদপুর ও চৌহালী দুই উপজেলায় ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
সিরাজগঞ্জে যমুনা নদীতে অভিযান চালিয়ে প্রায় সাড়ে তিন হাজার মিটার অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে মৎস্য বিভাগ।
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে একটি মিলঘরসহ এর মেশিন, সরিষা ও চাল পুড়ে গেছে।