সিলেটের ওসমানীনগরে যুক্তরাজ্য প্রবাসী বাবা-ছেলের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় ওই পরিবারের আরো তিন সদস্যকে হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা।
সিলেট
সিলেট সদর উপজেলার জালালাবাদে মাছ ধরতে গিয়ে হাওরে বজ্রপাতে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুইজন।
গতকাল শনিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে জালালাবাদ ইউনিয়নের পুরান কালারুকা (লামাগাঁও) এলাকার ফাটাবিলে এ ঘটনা ঘটে।
ঈদ যাত্রায় বাড়ি ফেরার পথে সিলেটে বাস উল্টে অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে সিলেট-জকিগঞ্জ-বিয়ানীবাজার সড়কের গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়ন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
সিলেটে বুধবার সূর্যের দেখা মিলেনি। বৃষ্টি হচ্ছে মঙ্গলবার রাত থেকেই। ফলে আবার বাড়ছে সিলেটের নদ-নদীর পানি। এতে প্লাবিত এলাকায় বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে।
সিলেট জেলায় মঙ্গলবার সকাল পর্যন্ত বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। কুশিয়ারা ছাড়া অধিকাংশ নদ-নদীর পানি কমেছে।তবে কুশিয়ারার পানি প্রতিনিয়ত বাড়ছে। সেই সাথে বাড়ছে বন্যাদুর্গত মানুষের দুর্ভোগও। বিশেষ করে এ নদী তীরবর্তী এলাকার আশ্রয়কেন্দ্রগুলোতে থাকা মানুষের দিন কাটছে চরম উৎকণ্ঠায়। কবে ঘরে ফেরা সম্ভব হবে, সে অপেক্ষায় আছেন তারা।
সাম্প্রতিক বন্যায় সিলেট-ছাতক রেলপথ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কয়েক কোটি টাকার সম্পদ অরক্ষিত হয়ে পড়েছে। এমনিতেই করোনা মহামারীতে সিলেট-ছাতক পথে রেল চলাচল বন্ধ ছিল। বন্যার কারণে এই রুটে ফের রেল যোগাযোগ বন্ধ হলো।
বন্যাকবলিত সিলেটে ৩৭ হাজারের বেশি মানুষ এখনো আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। সিলেট জেলা প্রশাসন সূত্র অনুযায়ী, সিলেট জেলায় এখন ৪৩৯টি আশ্রয়কেন্দ্র রয়েছে যেখানে এখনো ৩৭ হাজার ১৭৬ জন মানুষ অবস্থান করছেন।
সিলেটে ভয়াবহ বন্যায় ৪০ হাজারের বেশি কাঁচা বাড়িঘর আংশিক বা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর (বর্ষা) সক্রিয়তায় ফের দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল সিলেটে বৃষ্টির প্রবণতা বেড়েছে। মঙ্গলবার রাত থেকে বৃষ্টিপাত শুরু হওয়ায় সিলেটের বানভাসি মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
৪১৯ হজ যাত্রী নিয়ে সিলেট থেকে জেদ্দার উদ্দেশে বিমানের প্রথম ফ্লাইট ছেড়ে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।