এডিস মশা নিধনে ড্রোনের মাধ্যমে বাসাবাড়ির ছাদে পানি জমে আছে কি না বা জমে থাকা পানিতে মশার প্রজনন আছে কি না তা সার্ভে করার সিদ্ধান্ত নিয়েছি। আগামী চার দিনের মধ্যে পৃথক পাঁচটি ড্রোনের মাধ্যমে নগরের বাসা বাড়িগুলো সার্ভে করা হবে বলে জানিয়েছেন সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা।
সিসি
ডেঙ্গু সংক্রমণ নিয়ন্ত্রণে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) তিন দিনব্যাপী বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করছে। ডেঙ্গু প্রতিরোধে দক্ষিণ সিটির ২৫টি ওয়ার্ডে এই বিশেষ অভিযান চলবে।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন এলাকায় জলাবদ্ধতা নিরসন, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে মশক নিধন কার্যক্রম ও সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার স্বার্থে ডিএনসিসির সংশ্লিষ্ট বিভাগ/শাখাগুলোর সব পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীদের ছুটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল করা হয়েছে।
কলকাতার আইসিসিআরে অনুষ্ঠিত হলে বঙ্গনারী সম্মাননা। সেখানে পুরস্কার পেলেন সঙ্গীতশিল্পী মেহরীন। ভারতে মেহরীনের হাতে সম্মাননা তুলে দেন হিউমান রাইটস এর চেয়ারম্যান বুম্বা চক্রবর্তী, অভিনেত্রী প্রিয়া কার্পা , আয়োজক সুরিয়া সিনহা, অভিনেত্রী সোমা চক্রবর্তী ।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকা থেকে ১৭ হাজার ৮৬৫ দশমিক ২৬ মেট্রিক টন কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হয়েছে। ঈদের দিন থেকে আজ দুপুর আড়াইটা পর্যন্ত এ বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান
প্রায় সাড়ে ১১ ঘণ্টায় শতভাগ কোরবানির বর্জ্য অপসারণ করা হয়েছে বলে দাবি করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ (ডিএসসিসি)। বৃহস্পতিবার (২৯ জুন) রাতে ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন পূর্বঘোষিত ৮ ঘণ্টায় শতভাগ কোরবানির বর্জ্য অপসারণ সম্পন্ন হয়েছে।
কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সিলেট সিটি করপোরেশনের নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।বুধবার (২১ জুন) সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।
আগামী ২১ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন। এবারের নির্বাচনে ১৫৫টি কেন্দ্রে ১২শ সিসি ক্যামেরা বসাচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন অফিস থেকে মনিটরিং হবে প্রতিটি কেন্দ্র। কোথাও কোনো অনিয়ম হলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। সিসি ক্যামেরা বসানোকে ইতিবাচক হিসেবে দেখছে ভোটার ও প্রার্থীরা।
বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন।