কোটা আন্দোলনকে কেন্দ্র করে শেখ হাসিনা সরকারের পতনের প্রায় চার দিন পর আজ সকাল থেকে সামরিক বাহিনীর সদস্যদের সহায়তায় রাজধানীর প্রায় ২৯টি থানার কার্যক্রম শুরু হয়েছে।
সেনা
পাকিস্তানের সেনাপ্রধান অসিম মুনির বলেছেন, দেশের মাটিতে কাউকে করতে দেওয়া হবে না। তিনি বলেছেন, সর্বশক্তিমান আল্লাহর দৃষ্টিতে সবচেয়ে বড় পাপ হলো দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে অনেকে আটকে রয়েছে এমন খবরে, সেখানে অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি।বুধবার (৭ আগস্ট) সেনাবাহিনীর সহায়তায় সেখানে প্রবেশ করে সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীরা।
আগামীকাল বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি আরও জানান, এ সরকারে ১৫ জনের মতো থাকতে পারেন।
যেকোনো নাশকতামূলক কর্মকাণ্ড, হানাহানি এবং প্রাণনাশের হুমকির সম্মুখীন হলে নিকটস্থ সেনাবাহিনী ক্যাম্পে জানানোর জন্য জনসাধারণকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পদে অনেক রদবদল হয়েছে।মঙ্গলবার (৬ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে
ইরাকের আল আসাদ বিমানঘাঁটিতে মার্কিন ও মিত্র বাহিনীর বিরুদ্ধে সন্দেহভাজন রকেট হামলায় অন্তত ৫ কর্মকর্তা নিহত হয়েছে।
ছাত্র-জনতাকে ধৈর্য ধরার এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। গতকাল দুপুরে নিজের ফেসবুকে ৩৮ সেকেন্ডের একটি সংক্ষিপ্ত ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।
ছাত্র-জনতার চরম আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়িয়েছেন শেখ হাসিনা। পতন ঘটেছে সরকারের। আন্দোলনকালে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকাকে ‘স্যালুট’ জানিয়েছে যুক্তরাষ্ট্র।
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার পর শান্ত ও সংযমের আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এসময় সাম্প্রতিক দিনগুলোতে বিক্ষোভ চলাকালীন মর্মান্তিক প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছে সংস্থাটি।