চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে শাহাদাত হোসেন (৩৪) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ছদাহা ইউনিয়নের মিঠাদিঘী এলাকায় এ ঘটনা ঘটে।
সেবক
সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান ও সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ এহছান হাবীব অয়নকে।
সরকারের পদত্যাগের এক দফা দাবি, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, বেগম খালেদা জিয়ার মুক্তি ও কর্মসূচি পালন করতে গিয়ে নেতাকর্মীদের মৃত্যু ও গ্রেফতারের প্রতিবাদে তৃতীয় দফা অবরোধ পালন করছে বিএনপি।
রাজধানীর দারুসসালামে প্রতিপক্ষের ছুরিকাঘাতে শাহ আলম (৩৫) নামে ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত হয়েছেন। তিনি দারুসসালাম ১০ ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা ও সভাপতি প্রার্থী ছিলেন।
কুমিল্লার মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় এক স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত হয়েছেন। এ সময় টেঁটাবিদ্ধ হয়ে আহত হয়েছেন প্রায় আরও ১০ জন।
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের ১৭ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এতে কাজী মামুনুর রশিদ বাবলুকে আহ্বায়ক ও তাজু ভূঁইয়াকে সদস্য সচিব মনোনীত করা হয়।
মাগুরায় স্বেচ্ছাসেবক দল ও ছাত্রলীগের মধ্যে সংর্ঘষের ঘটনা ঘটেছে। এতে স্বেচ্ছাসেবক দলের ৫ জন আহত হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করেছে সংগঠনের কেন্দ্রীয় কমিটি।
দলীয় শৃঙ্খলাবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন ইউনিটের আট নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী শনিবার (১৯ আগস্ট)। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমান ১৯৮০ সালের ১৯ আগস্ট এ সংগঠনটি প্রতিষ্ঠা করেন।