নওগাঁর নিয়ামতপুরে বিষধর সাপের কামড়ের পর সামিউল ইসলাম সাদিক (১০) নামের এক স্কুলছাত্রকে নেওয়া হয় পর পর দুই ওঝার কাছে। পরে অবস্থার অবনতি হতে থাকলে তাকে নিয়ে যাওয়া হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে তার মৃত্যু হয়।
- রিয়াদ-দাম্মামে ১৮৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২৩ হাজার যাত্রী
- * * * *
- জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ: ড. সাইমুম
- * * * *
- সুন্দরবনে বাঘের আক্রমণে আহত বাবলুকে এক লাখ টাকার চেক হস্তান্তর
- * * * *
- শ্রীলঙ্কার সঙ্গে ওষুধ বাণিজ্য ও চিকিৎসাশিক্ষায় সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ
- * * * *
- তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- * * * *
স্কুল
নাটোরের বাগাতিপাড়ায় দিদারুল ইসলাম ওরফে মাহফুজ (১৮) নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৫ অক্টোবর) সকালে উপজেলার জামনগর ইউনিয়নের দেবনগর খ্রিস্টানপাড়া আমবাগান থেকে তাকে মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই মারা যায়।
কুমিল্লার লাকসামে ট্রেনে কাটা পড়ে সাইফুল ইসলাম (৩৬) নামের মাধ্যমিক বিদ্যালয়ের এক স্কুলশিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রাজবাড়ীতে অপহরণের পর চতুর্থ শ্রেণির ছাত্র রিফাদ (১২) হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
মানবিক সাহায্য সংস্থার আই কেয়ার প্রোগ্রাম (এমএসএস-ইসিপি) এর সহযোগিতায় নীলফামারী জেলার ডিমলা উপজেলার খগা খড়িবাড়ী ইউনিয়ন পরিষদের ২১টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্কুল সাইট টেষ্টিং প্রোগ্রাম সম্পন্ন হয়েছে।
কুষ্টিয়ায় পদ্মার চরাঞ্চলে শিক্ষার আলো জ্বালানো প্রথম স্কুল চর ঘোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এখন ভাঙনের মুখে দাঁড়িয়ে। পদ্মা নদী থেকে আর মাত্র ৫ মিটার দূরে আছে বিদ্যালয়টি। স্কুলের দুপাশে ইউ প্যাটার্নে ভেঙে বেশখানিক ঢুকে পড়েছে প্রমত্তা নদী। যেকোনও মুহূর্তে বিদ্যালয়টি ভেঙে নিয়ে যাবে বলে আশঙ্কা এলাকাবাসীর।
হবিগঞ্জে চাঞ্চল্যকর স্কুলছাত্রী মদিনাতুল কুবরা জেরিন হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার রায় দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে হবিগঞ্জের নারী ও শিশু ট্রাইব্যুনাল-১ এর বিচারক সুদীপ্ত রায় এই রায় ঘোষণা করেন। রায়ে জাকির হোসেন ও নুর হোসেন নামে দুই আসামিকে মৃত্যুদণ্ড দেয়া হয়।
খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন (এমবিএ) স্কুলের নতুন ডিন হিসেবে নিযুক্ত হয়েছেন স্কুলভুক্ত ব্যবসায় প্রশাসন ডিসিপ্লেনের অধ্যাপক ড. মোঃ নুর আলম।
গোপালগঞ্জে বাসের নিচে চাপা পড়ে সন্তোষ বিশ্বাস (৬০) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন।তিনি গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন।
কলেজছাত্রীকে প্রলোভন ও জোরপূর্বক ধর্ষণের অভিযোগে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলের গভর্নিং বডির দাতা সদস্য খন্দকার মুশতাক আহমেদ আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।