দ্বিতীয় জুনিয়র ক্লাব ভারোত্তোলন (অনূর্ধ্ব-২০) ২০২১ প্রতিযোগিতায় দুটি স্বর্ণ ও দুটি রোপ্যপদক অর্জন করে দেশের শীর্ষে অবস্থান করেছেন মেহেরপুরের গাংনীর মোয়াজ্জেম জিমন্যাস্টিক ক্লাব।
স্বর্ণ
অন্যান্য মাছের মতোই দেখতে,মুখের দিকে সোনালি আভার এই মাছ। নাম ঘোল মাছ। বিশ্বের দামি মাছের মধ্যে একটা। দামের জন্যই ‘সমুদ্রের স্বর্ণ’ বলা হয় এই মাছকে। এর বিজ্ঞানসম্মত নাম ‘প্রোটোনিবিয়া ডায়াকানথুস’।
আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি ও চাহিদার তুলনায় দেশে আমদানি কম হওয়ায় দেশের বাজারে স্বর্ণের দাম বেড়েছে। সব মানের স্বর্ণের দাম ভরিতে এক হাজার ৫১৬ টাকা করে বেড়েছে। এতে দেশের বাজারে ভালো মানের প্রতি ভরি সোনার দাম বেড়ে দাঁড়াচ্ছে ৭৩ হাজার ৪৮৩ টাকায়।
টোকিও-২০২০ অলিম্পিকসের প্রথম স্বর্ণ জিতেছেন চীনের শুটার ইয়াং কিয়ান। অলিম্পিক রেকর্ড গড়ে প্রথম স্বর্ণ নিজের করে নিয়েছেন চীনের শুটার।
স্বর্ণের দাম প্রতি ভরিতে এক হাজার ৫১৬ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আগামীকাল রোববার (২০ জুন) থেকে নতুন এই দাম কার্যকর হবে। শনিবার (১৯ জুন) বাজুসের সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগারওয়ালা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দু’দফা মূল্যবৃদ্ধির পর এবার দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিচ্ছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
যশোর প্রতিনিধি: যশোরের চাঁচড়া বাসস্ট্যান্ড এ পুলিশ চেক পোষ্টের পাশে যশোর থেকে বেনাপোল গামী একটি বাস থেকে ১০ টি স্বর্নের বার সহ একজনকে আটক করেছে বিজিবি। বেনাপোলগামী একটি বাস থেকে এ স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দকৃত সোনার বারের ওজন ১.১৬৩ কেজি (৯৯.৭১ ভরি) । যার আনুমানিক মূল্য ৬৭,০০,০০০/- (সাতষট্টি লক্ষ) টাকা।
ব্রাজিলের হয়ে এবারের টোকিও অলিম্পিকে খেলতে চান দলের অধিনায়ক নেইমার। নেইমারের টোকিও অলিম্পিকে খেলতে চাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাজিলিয়ান অলিম্পিক দলের কোচ আন্দ্রে জার্দিন।
গত সপ্তাহে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উল্লম্ফন হয়েছে। প্রায় দুই মাসের মধ্যে সর্বোচ্চে ঠেকেছে মূল্যবান ধাতুটির দাম।