চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুন্সীগঞ্জে শিলা খাতুন (২৩) নামে এক গৃহবধূকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। হত্যার পর মরদেহ গ্রামের পাশে রেললাইনে ফেলে রাখা হয়। রেলওয়ে পুলিশ সোমবার সকাল ১০টায় সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠিয়েছে।
স্বামী পলাতক
নোয়াখালীর কোম্পানীগঞ্জ থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। যৌতুক ও পরকীয়ার কারণে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন নির্যাতন করে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে
মুন্সীগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে এক স্বামীর বিরুদ্ধে।বুধবার (১৫ মে) সকাল ৯টার দিকে মুন্সীগঞ্জের খাসকান্দি এলাকার বসতঘর থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ময়মনসিংহের ভালুকা উপজেলায় মোছা. হাজেরা খাতুন (৩৫) নামের এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে স্বামী মো. সোহেল মিয়া (৪০) পলাতক রয়েছে। এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে।
মাগুরার শ্রীপুরে মেরিনা বেগম (৩০) নামে এক নারীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে ওই নারীর স্বামী মোসলেম উদ্দিন পলাতক রয়েছেন।
নোয়াখালীর বেগমগঞ্জে টাকার জন্য গৃহবধূর শরীরে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক আছেন।
কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং কাঞ্জরপাড়ায় মাদক কারবারী দম্পতির বসত-বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক গৃহবধূকে আটক করা হয়েছে। এ ঘটনায় স্বামীকে পলাতক আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
ফেনীতে তালাবদ্ধ ঘর থেকে রোজিনা আক্তার (৪৫) নামে এক গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মেঘলা আক্তার (১৮) নামে এক গৃহবধুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্বামী নাঈমের বিরুদ্ধে। সোমবার (১০ জুলাই) উপজেলার কালিকাপুর আশ্রয়ণ প্রকল্পে এ ঘটনা ঘটে।
টাঙ্গাইলের দেলদুয়ারে দুই শিশু সন্তানসহ মায়ের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।শনিবার (৬ মে) সন্ধ্যায় উপজেলার দেউলী ইউনিয়নের চকতৈল গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দেউলী ইউপি চেয়ারম্যান তাহমিনা হক।