স্বামীর দ্বারা দেশের ৭০ শতাংশ নারী নির্যাতনের শিকার হন। এক্ষেত্রে নারী তাদের জীবদ্দশায় অন্তত একবার হলেও স্বামীর মাধ্যমে শারীরিক, যৌন, মানসিক এবং অর্থনৈতিক সহিংসতার পাশাপাশি নিয়ন্ত্রণমূলক আচরণেরও শিকার হয়েছেন।
স্বামীর
চট্টগ্রামের মীরসরাই উপজেলার কাটাছড়া ইউনিয়নের দারোগারহাট বাজারের নোয়াপাড় এলাকায় মো. মহিউদ্দিন নামের এক প্রবাসী খুন হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিক এ ঘটনা ঘটে।
সিরাজগঞ্জের রায়গঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামী শ্রী রুপ কুমার চন্দ্র সরদারকে (৩১) আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২ এর বিচারক বেগম সালমা খাতুন আসামির উপস্থিতিতে এ রায় প্রদান করেন।
নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহের জের ধরে অঞ্জু বেগম (৩০) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।
ব্রাহ্মণবাড়িয়া সরাইলে পাষণ্ড স্বামীর হাতে শেখ তানিয়া বেগম (৪০) নামে পাঁচ সন্তানের জননী নিহত হয়েছেন।মঙ্গলবার রাতে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূ মারা যায়।
রংপুরের সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির স্ত্রী হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে বদরগঞ্জ উপজেলার গোমস্তাপুর বারবিঘা এলাকার সহিদুল হকের ছেলে ওসমান গণির (২৮) বিরুদ্ধে এই আদেশ দেন।
রাজধানীর বংশালে স্বামীর হাতুড়ির আঘাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্বামী মো. ইব্রাহিম খানকে (৩৭) গ্রেফতার করেছে পুলিশ।
গাইবান্ধায় স্ত্রীকে হত্যার দায়ে নূর মোহাম্মদ নয়ন নামের এক ব্যক্তির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া ১ লাখ টাকা জরিমানা করা হয়। সোমবার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম নাসিম রেজা এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
কক্সবাজারের চকরিয়ায় স্বামীর ছুরিকাঘাতে উম্মে হাফছা তুহি (১৮) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। শুক্রবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত উম্মে তুহি চকরিয়া পৌরসভা ৯ নং ওয়ার্ড মাদ্রাসা পাড়া বাসিন্দা স্থানীয় সংবাদকর্মী আবদুল হামিদের মেয়ে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে জুলাই গণ-অভ্যুত্থানে নিহত অজ্ঞাত ছয় মরদেহের সন্ধান মেলে গত শুক্রবার। ওই মরদেহগুলোর মধ্যে একজনের মরদেহ শনাক্ত করেছেন তার স্ত্রী।