নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী মো. আব্দুল্লাহ চৌধুরী ওরফে রাসেলকে (৩৪) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
স্বামীর
সাবেক স্বামীর বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন এক নারী। তার পূর্বের স্বামী আবারও বিয়ে করায় ক্ষুব্ধ হয়ে এই কাজ করেছেন তিনি। যদিও বছর তিনেক আগেই তাদের বিচ্ছেদ হয়েছিল।
দক্ষিণ যাত্রাবাড়ী খালপাড় এলাকায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর সাথে অভিমান করে এক যুবক ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তার নাম সাগর শেখ (১৯)। তিনি পেশায় রিকশাচালক ছিলেন।
চট্টগ্রামে স্ত্রীর করা যৌতুকের মামলায় স্বামীকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। অভিযুক্ত স্বামীর নাম লোকমান উদ্দিন (৩৫)।
লালমনিরহাটে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এসময় ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরো এক মাস কারাদণ্ডের আদেশ দেয় আদালত। বুধবার দুপুরে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় দেন।
চট্টগ্রামের সীতাকুণ্ডের লালানগর এলাকায় পারিবারিক কলহের জেরে শাকিল খান (২৫) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের পশ্চিম লালানগর গ্রামের বেলাল হোসেনের ছেলে। গত শনিবার (২৯ জুন) তিনি বিষপান করলে তিন দিন পর সোমবার রাত ৩টায় চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।
টাঙ্গাইলের ঘাটাইলে জেমি আক্তার (২২) নামে এক অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনার পর আজ রবিবার সকালে জেমিএ স্বামী মনিরকে গ্রেফতার করেছে ঘাটাইল থানা পুলিশ।
শরীয়তপুরে স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শিপ্রা রানী (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন স্বামী তপন হাওলাদার।
যশোরের মণিরামপুরের নেহালপুর ঝাউতলা গ্রামে স্ত্রীকে গলা কেটে হত্যার চেষ্টার পর আত্মহত্যা করেছেন স্বামী। তার নাম উজির আলী (৫৫)। তিনি উপজেলার বালিধা গ্রামের মৃত হাতেম আলী গাজীর ছেলে। তার স্ত্রীর নাম পারভীন (২৮)। তিনি একই গ্রামের দেন আলীর মেয়ে।
রাজবাড়ীতে স্ত্রীকে হত্যার দায়ে মো. আব্দুল মন্ডল নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।