সড়ক দুর্ঘটনায় নিহত

বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎ বিল পরিশোধ করতে এসে ট্রাক্টরের চাপায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক কৃষকের। নিহত কৃষকের নাম উলফাত মোল্যা, সে বোয়ালমারী সদর ইউনিয়নের চালিনগর গ্রামের আলাউদ্দিন মোল্যার ছেলে। সোমবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলা পৌরসভার কামারগ্রামে পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের সামনে মাঝকান্দী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে। 

ভারতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৩

ভারতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৩

ভারতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চার শিশুসহ অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২৫ জন।রোববার (২ জুন) রাতে মধ্যপ্রদেশের রাজগড় জেলার পিপলোদিতে এ ঘটনা ঘটে।

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জে ট্রাক এবং ট্রাক্টর এর সংঘর্ষে ট্রাক্টরের হেলপার পুলক চন্দ্র দাস নামে এক ট্রাক্টর হেলপারের মৃত্যু হয়েছে। 

পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

পার্বতীপুর-ফুলবাড়ী আঞ্চলিক সড়কের পার্বতীপুরে পাথর ও মরিচ বোঝাই দুটি ট্রাকের সংঘর্ষে এক ট্রাকের হেলপার নূর আমিন মিয়া (৩০) নিহত হয়েছেন এবং আহত হয়েছে ট্রাক চালক পলাতক। 
শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে পার্বতীপুর শহরের কাছে পার্বতীপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ৫০ মিটার দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে।  
নিহত হেলপার নূর আমিন মিয়া বগুড়া জেলার সদর থানার এরুলিয়া গ্রামের গোফফার প্রামানিকের ছেলে।

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

চট্টগ্রামের হাটহাজারীতে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে।শনিবার (২৫ মে) দুপুর সাড়ে ১২টার দিকে হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নে মুহুরি হাট বটতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১

টাঙ্গাইলের ভূঞাপুরে সড়ক দিয়ে হেঁটে বাড়ি যাওয়ার সময় গরুবাহী ট্রাকের ধাক্কায় অবসরপ্রাপ্ত পুলিশের কনস্টেবল নিহত হয়েছে। নিহত পুলিশ সদস্য আলাউদ্দিন খান উপজেলার অর্জুনা গ্রামের মৃত মাজম আলীর ছেলে। সোমবার বেলা ১১টার দিকে ভূঞাপুর-তারাকান্দি সড়কের উপজেলার অর্জূনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকার আরোহী শের খান (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এই ঘটনায় আরও ২ জন গুরুতর আহত হয়েছে।

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত মা ও আহত শিশুর পরিচয় মিলেছে

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত মা ও আহত শিশুর পরিচয় মিলেছে

ময়মনসিংহের ভালুকা উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত মা ও বেঁচে যাওয়া শিশুর পরিচয় মিলেছে।শনিবার (১১ মে) রাত ১১টায় ভালুকা হাইওয়ে থানা পুলিশের কর্মকর্তা মো. বাবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।