কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন ২০২২ সালে যোগদানের পর থেকেই একের পর এক বিতর্কিত ব্যক্তিদেরকে নিয়ে নিজের বলয় তৈরি করেছেন।
হত্যা মামলা
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হরেন্দা গ্রামের আব্দুর রহমান নামের এক ব্যক্তিকে হত্যার ২১ বছর পর রায় দিয়েছেন আদালত। রায়ে মামলার ১৯ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
সিলেটের আঞ্চলিক পত্রিকা দৈনিক উত্তরপূর্ব’র কম্পিউটার ইনচার্জ অমিত দাস শিবুর (৩৬) লাশ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পরকীয়ার জের ধরে স্বামী হত্যার চাঞ্চল্যকর মামলার অভিযুক্ত এজাহারনামীয় আসামি স্ত্রী ও তার কথিত প্রেমিককে গ্রেফতার করেছে র্যাব-১৫ এর সদস্যরা। কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
কক্সবাজারের চকরিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জেরে হত্যা মামলার দুই আসামিকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার মানিকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড উত্তর পাড়া নবীন ক্লাব এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
নাটোরের সিংড়া স্ত্রী নুপুর (৩০)কে হত্যা মামলার পলাতক আসামি মো. আজমল হোসেন (৪০)কে গ্রেফতার করেছে র্যাব।সোমবার বগুড়া জেলার শাজাহানপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে তারা। গ্রেফতারকৃত আজমল সিংড়া উপজেলার বাইগুনি গ্রামের মওলা শেখের ছেলে।
নাটোরের সিংড়ায় স্ত্রী হত্যা মামলার পলাতক আসামি স্বামী মোঃ আজমল হোসেন (৪০)কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)।
বগুড়ার শিবগঞ্জে চাঞ্চল্যকর শাহিনুর হত্যা মামলার প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব। রবিবার রাতে শাজাহানপুর উপজেলার বনানী এবং আড়িয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গাইবান্ধা গোবিন্দগঞ্জে কলা ব্যবসায়ী লেবু শেখ (৪৪) হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতাররা হলো- উপজেলার জরিপপুর দক্ষিনপাড়া এলাকার আলিমুদ্দিনের ছেলে নুর আলম (৩৩) ও কৃষ্ণপুর এলাকার গোলাম রাব্বানীর ছেলে ফজলে রাব্বী (২১)।
রাজবাড়ী জেলার কালুখালী এলাকায় মঙ্গল চন্দ্র হত্যাকাণ্ডে পলাতক প্রধান আসামি বিপুল প্রামাণিককে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার রাতে গোপালগঞ্জের সদর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।