ফরিদপুরের নগরকান্দার স্কুলছাত্র আলাউদ্দিন ওরফে অন্তর হত্যায় তিনজনকে ফাঁসি ও তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুর ১২টার দিকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় দেন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মাহাবুব আলম, কামাল মাতুব্বর ও খোকন মাতুব্বর।
হত্যা মামলা
নওগাঁর ধামইরহাটে গৃহবধূ মহসিনা খাতুন ওরফে আয়না (৩০) হত্যা মামলার আসামি ও মূল পরিকল্পনাকারী শাশুড়ি, স্বামী ও দেবরকে গ্রেপ্তার করেছে র্যাব।
রংপুর মহানগরের হাজীরহাট থানায় করা হত্যা মামলার আসামি অজ্ঞান পার্টির সদস্যদের কাছ থেকে বিপুল পরিমাণ ঘুমের ওষুধ ও ব্যাটারি চালিত চোরাই রিকশা উদ্ধার করা হয়েছে। উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মো: আবু মারুফ হোসেনের সার্বিক তত্ত্বাবধানে সহকারী পুলিশ কমিশনার (পরশুরাম জোন) মো: আল ইমরান হোসেনের নেতৃত্বে হাজীরহাট থানার ওসি মো: রজব আলীসহ একটি ফোর্স শনিবার রাতে অভিযানে যায়।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘটিত হত্যা মামলার আসামি স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার বিকেলে সিলেট জেলার জৈন্তাপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার খলিল মিয়া (৩৬) জেলার আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা (রঙ্গিলাবাড়ি) এলাকার বাসিন্দা ও খলিল মিয়ার স্ত্রী আকলিমা বেগম (২৮)।
রাজধানীর পল্লবীতে ফয়সাল নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা মামলায় কিশোর গ্যাং লিডার আকাশ ও গালকাটা রাব্বিসহ পাঁচজনকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার অন্যরা হলো ইমরান, রাসেল কাজী ও নয়ন (২৫)।
রাজবাড়ীতে সৎ ছেলেকে কীটনাশক খাইয়ে হত্যা মামলায় আকলিমা আক্তার নামে এক মায়ের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
কক্সবাজারের চকরিয়ায় বরইতলীর ত্রাস হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সাকিল ওরফে মুচ্ছকাক্কাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার বিকালে বরইতলী উচ্চ বিদ্যালয় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সাকিল বরইতলী ইউনিয়নের মাহমুদনগর এলাকার নুরুচ্ছফার ছেলে।
চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদল নেতা হত্যা মামলার প্রধান আসামি ইউপি সদস্য মোহাম্মদ মুরাদকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
স্ত্রীকে হত্যার মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত প্রধান আসামি নজরুল ইসলাম ১৪ বছর পর র্যাবের হাতে গ্রেফতার হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ৯ টার দিকে তাকে পিরোজপুর সদরের কৃষ্ণচূড়া এলাকা থেকে গ্রেফতার করেছে বরিশাল র্যাব-৮ সদস্যরা।
মাটিরাঙ্গা থানার ৬নং সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নতুনপাড়ায় টিলার উপর থেকে গত ১২ ডিসেম্বর একটি অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এমন চাঞ্চল্যকর হত্যার প্রধান আসামি কামনী কুমার ত্রিপুরাকে (৪৩) গ্রেফতার করেছে পুলিশ।