সিরিয়ার সাবেক একনায়ক বাশার আল-আসাদকে রাশিয়ার রাজধানী মস্কোতে বিষক্রিয়ার মাধ্যমে হত্যার চেষ্টা করা হয়েছে মর্মে এক চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান।
- দেড় মাস বয়সী শিশুর মৃত্যু,পুলিশ হেফাজতে বাবা
- * * * *
- ডেঙ্গু প্রতিরোধে চসিকের অভিযান
- * * * *
- নবনির্বাচিত রাষ্ট্রপতিকে দল-মতের ঊর্ধ্বে উঠে দায়িত্ব পালনের আহ্বান চরমোনাই পীরের
- * * * *
- পাবনা-চাঁপাইনবাবগঞ্জ বিএনপি নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক
- * * * *
- প্রসূতি মৃত্যুর পর নগর মাতৃসদন কার্যক্রম বন্ধ ঘোষণা
- * * * *
হত্যাচেষ্টা
রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া মো. ইমরুল কায়েস ফয়সালকে হত্যাচেষ্টা মামলার আসামি মাহমুদুল হাসানকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি লালবাগ বিভাগের কোতোয়ালি জোনাল টিম।
বিচারপ্রার্থীকে মারধরের প্রতিবাদ করায় চট্টগ্রামের লোহাগাড়ায় ওমর ফারুক মাসুমের ওপর হামলা ও হত্যাচেষ্টার ঘটনায় থানায় মামলা হয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।বৃহস্পতিবার শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হকের আদালত।
চট্টগ্রামের আদালতে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৬৪ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে। রোববার (৮ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ব্যবসায়ী এনামুল হক এই মামলা দায়ের করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সমন্বয়ক সারজিস আলমকে ট্রাকচাপা দিয়ে হত্যাচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী অনিক কুমার দাস-কে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ৯ শিক্ষকসহ ২৫৪ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে ট্রাকচাপা দিয়ে হত্যার চেষ্টায় প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
প্রাইভেটকার চাপা দিয়ে দৈনিক আমাদের সময়ের সাংবাদিক শরীফুল ইসলাম নোমানকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে আটক করেছ পুলিশ। গুরুতর আহত অবস্থায় নোমানকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় ৪ আওয়ামী লীগ নেতাকে র্যাবের সহায়তায় গ্রেপ্তার করেছে পুলিশ।