দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ সামরিক হামলার মুখোমুখি হতে যাচ্ছিল ইরান। সবকিছু চূড়ান্ত, ঠিক তখনই কয়েকটি আরব দেশ ও খোদ তেহরানের অনুরোধে শেষ মুহূর্তে সেই হামলা স্থগিত করে যুক্তরাষ্ট্র। চরম উত্তেজনার মাঝে এবার নতুন বোমা ফাটালেন ডোনাল্ড ট্রাম্প। তিনি ঘোষণা দিয়েছেন, চলমান আলোচনার প্রথম ধাপ হিসেবে আগামীকালই খুলে যেতে পারে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি।
হরমুজ
বিদ্যমান উত্তর বা দক্ষিণ রুট বাদ দিয়ে হরমুজ প্রণালিতে সম্পূর্ণ নতুন এক নৌপথ চালুর পরিকল্পনা করছে ইরান ও ওমান। দুই দেশের সার্বভৌমত্ব রক্ষা ও জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রেখে একটি যৌথ সমঝোতায় পৌঁছানোর খবর দিয়েছে তেহরান।
কৌশলগত জলপথ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে নতুন অচলাবস্থা সৃষ্টি হয়েছে। এই রুটে জাহাজ চলাচলে ওমানের দেওয়া সমান ভাগাভাগির প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। উল্টো পুরো প্রণালিতে নিজেদের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠার কড়া শর্ত জুড়ে দিয়েছে তেহরান।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সংঘাতের মধ্যেই হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণের উপায় নিয়ে আলোচনা করতে ইরানে পৌঁছেছে ওমানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা ভেস্তে যাওয়ার পর থেকেই হরমুজ প্রণালিতে দৈনন্দিন জাহাজ চলাচল ধারাবাহিকভাবে কমছে। মেরিনট্রাফিকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে মাত্র নয়টি নৌযান পারাপার হয়েছে।
হরমুজ প্রণালির বিকল্প অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সংযুক্ত আরব আমিরাতের বহুজাতিক লজিস্টিকস প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড। এ উদ্যোগের অংশ হিসেবে ফুজাইরাহ উপকূলে একটি নতুন বহুমুখী বন্দর নির্মাণ এবং একই আমিরাতের বিদ্যমান বন্দরে নতুন একটি কনটেইনার টার্মিনাল স্থাপনের পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে।
হরমুজ প্রণালির ব্যবস্থাপনায় কোনোভাবেই যুক্তরাষ্ট্রকে হস্তক্ষেপ করতে দেবে না ইরান। একই সঙ্গে এ গুরুত্বপূর্ণ নৌপথে যুক্তরাষ্ট্রের অভিযানে সহায়তা না করার জন্য সতর্কবার্তা দিয়েছে তেহরান।
হরমুজ প্রণালি দিয়ে যাওয়া জাহাজের ওপর ২০ শতাংশ ফি বা মাশুল বসানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এর তীব্র সমালোচনা করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্র নয়, ইরানই চিরকাল এই গুরুত্বপূর্ণ জলপথের আসল পাহারাদার।
হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাত আবারও ভয়াবহ আকার ধারণ করেছে। সোমবারও দুই দেশ একে অপরের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে। এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ২টা থেকে (২০:০০ জিএমটি) ইরানের বন্দরগুলোতে পুনরায় কঠোর নৌ-অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ মার্কিন বাহিনী নিজের হাতে তুলে নেবে বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।