গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়ন বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন জাহাঙ্গীর আলম।রোববার (৭ মে) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তিনি এ রিট দায়ের করেন। রিটে প্রার্থিতা ফিরে পাওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।
- বিসমিল্লাহর অনন্য সাতটি উপকারিতা
- * * * *
- মেহেরপুরের গাংনীতে যুবদলের গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত
- * * * *
- চাবিপ্রবিতে বাংলাদেশ-শ্রীলঙ্কার বন্ধুত্বের বার্তা নিয়ে ‘রুটস অব ফ্রেন্ডশিপ’
- * * * *
- ফরিদপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা নিহত
- * * * *
- পর্ন তারকাকে ঘুষ দেওয়া মামলায় সাজা বাতিল চেয়ে ট্রাম্পের আপিল
- * * * *
হাইকোর্টে
পবিত্র শবে কদরের ছুটির পর দিন ২০ এপ্রিল ঈদের সরকারি ছুটি ঘোষণা করে ১১ এপ্রিল প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এরই পরিপ্রেক্ষিতে সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগেও ২০ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিমকোর্ট প্রশাসন।
ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেছেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। আজ রোববার সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়।
র্যাব হেফাজতে সুলতানা জেসমিন (৪৫) নামে এক নারীর মৃত্যুর ঘটনায় ময়নাতদন্ত প্রতিবেদন হাইকোর্টে এসেছে।প্রতিবেদনে বলা হয়েছে, অস্বাভাবিক ও উচ্চ রক্তচাপজনিত কারণে সুলতানা জেসমিনের মৃত্যু হয়েছে। তাকে কোনো নির্যাতন করা হয়নি।
দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতির নামে কিংবা রাজনৈতিক প্রশ্রয়ে কিছু উশৃঙ্খল শিক্ষার্থী নবাগতদের র্যাগিংয়ের নামে অমানবিক নির্যাতন করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন হাইকোর্ট।আদালত বলেছেন, এ কাজের মাধ্যমে উশৃঙ্খল ছাত্ররা দলের পাশাপাশি ছাত্র রাজনীতির গৌরবোজ্জ্বল ইতিহাসের ভাবমূর্তি ভুলুণ্ঠিত করছে।
‘হাইকোর্টের বিচারক নিয়োগের জন্য সরকার একটি আইন প্রণয়নের কাজ করছে এবং কয়েক দিনের মধ্যে তা সংসদে পেশ করা হবে।’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের কারাগারে প্রথম শ্রেণির সুবিধা চেয়ে মঙ্গলবার হাইকোর্টে রিট করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (সাধারণ) পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ আদালত। এই আদেশের ফলে ২৮ অক্টোবর নিয়োগ পরীক্ষা নিতে আইনগত কোনো বাধা নেই।
আগামী দু’এক মাসের মধ্যে চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট বেঞ্চ হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, ‘চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট বেঞ্চ গঠনের দাবি দীর্ঘ দিনের। এর প্রয়োজনীয়তাও রয়েছে। এ বিষয়ে আইনমন্ত্রীর সাথে কথা হয়েছে। আগামী দু’এক মাসের মধ্যে চট্টগ্রামে সার্কিট বেঞ্চ হবে।’
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খান গ্রেফতার এড়াতে সোমবার ইসলামাবাদ হাইকোর্টে আগাম জামিনের জন্য আবেদন করেছেন। রোববার রাতে তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে এজহার দায়েরের পরিপ্রেক্ষিতে এই আবেদন করেন তিনি।